নন্দিত টিভি
ই-পেপার
২৮ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
বরিশালের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান - চীফ হুইপ নুরুল ইসলাম মণি

বরিশালের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
চীফ হুইপ নুরুল ইসলাম মণি
মাওলানা মোঃ আবদুল মোতালেব:
২৮ নভেম্বর ২০২৬

‘সাংবাদিকদের কলম আমানত, সত্য ও দায়িত্বশীলতার সঙ্গে তা ব্যবহার করতে হবে’বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি, এমপি, বরিশালের সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সাংবাদিকদের কলম একটি আমানত। সত্য, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের স্বার্থে ভূমিকা রাখতে হবে।বৃহস্পতিবার রাজধানী পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ) আয়োজিত ‘শীত আগমনী উৎসব-২০২৬’ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

চীফ হুইপ বলেন, বরিশালের প্রতি তাঁর ব্যক্তিগত আবেগ ও দুর্বলতা রয়েছে। এ অঞ্চলের মানুষের জন্য কাজ করতে পারলে তিনি আনন্দিত হন। বরিশালের সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভক্ত না হয়ে সবাই একত্রে কাজ করলে সংগঠন ও পেশাগত অঙ্গনে আরও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।সাংবাদিকতার দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, বক্তব্যের সঠিক অর্থ ও প্রেক্ষাপট বজায় রেখে সংবাদ পরিবেশন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তব্যের ভুল ব্যাখ্যা বা বিকৃত উপস্থাপনা মানুষকে বিভ্রান্ত করে। সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা ও দায়িত্বশীলতা বজায় রাখতে হবে। অনলাইন সংবাদমাধ্যমের ক্ষেত্রেও পেশাগত নৈতিকতা নিশ্চিত করা প্রয়োজন।

তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে বিভেদ ও সংঘাতের পরিবর্তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অর্থনীতি, গণতন্ত্র ও প্রশাসনিক ব্যবস্থাকে শক্তিশালী করতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ ও গঠনমূলক ভূমিকা রাখার ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্ব গুরুত্বপূর্ণ।বরিশাল বিভাগের উন্নয়ন প্রসঙ্গে চীফ হুইপ বলেন, এ অঞ্চলের নদী, সমুদ্র ও প্রাকৃতিক সম্পদসহ বিপুল সম্ভাবনা রয়েছে, যা যথাযথভাবে কাজে লাগানো সম্ভব হয়নি। শিল্পায়ন, অর্থনৈতিক অঞ্চল, যোগাযোগ ব্যবস্থা, বিমান যোগাযোগ এবং ভোলার গ্যাস সম্পদের কার্যকর ব্যবহারসহ বিভিন্ন ক্ষেত্রে বরিশালের উন্নয়নে আরও উদ্যোগ প্রয়োজন। বরিশাল বিভাগের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় অর্থমন্ত্রী গুরুত্ব দিচ্ছেন উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী জানুয়ারির মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বরিশাল বিভাগের বিভিন্ন জেলা সফর করবেন।

বরিশালের সাংবাদিকদের সহযোগিতার বিষয়ে তিনি বলেন, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও তাঁদের পেশাগত কর্মকাণ্ডে সহযোগিতার জন্য তাঁর দরজা সবসময় খোলা থাকবে। সাংবাদিকদের আলোচনা ও সভার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদানের বিষয়েও তিনি সহযোগিতার আশ্বাস দেন।অনুষ্ঠানে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৯ নভেম্বর, ২০২৬, ০৯:০৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৮ নভেম্বর, ২০২৬, ০৫:২০ পিএম

বরিশালের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান - চীফ হুইপ নুরুল ইসলাম মণি

দেশ ও জনপদ
মাওলানা মোঃ আবদুল মোতালেব

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।