নন্দিত টিভি
ই-পেপার
২৮ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
নিউজিল্যান্ডের দাপুটে বোলিংয়ে চাপে ভারত, ২৪০ রানে পিছিয়ে রোহিতরা

নিউজিল্যান্ডের দাপুটে বোলিংয়ে চাপে ভারত,
২৪০ রানে পিছিয়ে রোহিতরা
অনলাইন ডেস্ক:
২৮ নভেম্বর ২০২৬

ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়ার পর ভারতের ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছে কিউই পেসাররা। দিন শেষে চার উইকেট হাতে নিয়ে নিউজিল্যান্ডের চেয়ে ২৪০ রানে পিছিয়ে রয়েছে ভারত।

আগের দিনের ৫ উইকেটে ২৪৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। দিন শেষে তাদের সংগ্রহে যোগ হয় আরও ১১০ রান। দিনের শুরুতেই গ্লেন ফিলিপসকে কোনো রান যোগ করতে না দিয়েই ফিরিয়ে দেন আনশুল কাম্বোজ।তবে নিচের সারির ব্যাটারদের কার্যকর অবদানে নিউজিল্যান্ডের সংগ্রহ আরও সমৃদ্ধ হয়।সাত, আট ও নয় নম্বরে ব্যাট করতে নেমে যথাক্রমে ৪৪, ৩৩ ও ৪২ রান যোগ করেন কিউই ব্যাটাররা। টম ব্লান্ডেলের অবদান ছিল ৩৬ রান। অন্যদিকে ভারতীয় ফিল্ডারদের কাছ থেকে একাধিকবার জীবন পান ম্যাট হেনরি। ফলে নিউজিল্যান্ডের ইনিংস আরও বড় হয়। আকাশ দীপের পাঁচ উইকেট পাওয়ার অপেক্ষাও দীর্ঘ হয়।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে ভারত। দিনের প্রথম ওভারেই ম্যাট হেনরির বলে অফ স্টাম্প হারিয়ে সাজঘরে ফেরেন যশস্বী জয়সওয়াল। এরপর দেবদত্ত পাডিক্কল ও শুভমান গিলকে ফিরিয়ে ভারতের ওপর চাপ বাড়ান কাইল জেমিসন।পাডিক্কল ২০ বলে ২১ রান করে আউট হন। অন্যদিকে গিল কিছুক্ষণ দৃষ্টিনন্দন অফ ড্রাইভ খেললেও জেমিসনের দুর্দান্ত সিম মুভমেন্টে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। মধ্যাহ্নভোজের বিরতির আগেই ভারতের ব্যাটিংয়ে বড় ধাক্কা লাগে।

বিরতির পর আক্রমণাত্মক ভঙ্গিতে শুরু করেন ঋষভ পন্ত। লোকেশ রাহুলের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করলেও নিউজিল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বস্তি পাননি তারা। পন্ত একটি ছক্কাও হাঁকান।

কিন্তু শেষ পর্যন্ত জেমিসনের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। রাহুলও একই অঞ্চলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন।এরপর ধ্রুব জুরেল ও ওয়াশিংটন সুন্দর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ৫ উইকেটে ১০৪ রান থেকে দুজন মিলে ১৫.১ ওভারে যোগ করেন মাত্র ১২ রান। শেষ পর্যন্ত দিনের শেষ বলে আউট হন ওয়াশিংটন।নিউজিল্যান্ডের চার পেসার—ম্যাট হেনরি, কাইল জেমিসন, জ্যাকব ডাফি ও নাথান স্মিথ—ভাগাভাগি করে ভারতের উইকেটগুলো তুলে নেন।

দীর্ঘ সময় ধরে ধারাবাহিক লাইন-লেন্থ বজায় রেখে তারা ভারতীয় ব্যাটারদের চাপে রাখেন। অন্যদিকে ভারতের পেসাররাও উইকেট থেকে বাউন্স ও সিম মুভমেন্টের সুবিধা পেয়েছেন। তবে নিউজিল্যান্ডের ব্যাটারদের তুলনায় ভারতীয় ব্যাটারদের ধৈর্যের ঘাটতি স্পষ্ট হয়ে ওঠে।দিন শেষে ভারতের হাতে রয়েছে চার উইকেট। নিউজিল্যান্ডের চেয়ে ২৪০ রান পিছিয়ে থাকায় ম্যাচে বড় চাপে রয়েছে সফরকারীরা। তৃতীয় দিনে এই ব্যবধান কমিয়ে ঘুরে দাঁড়ানোই এখন ভারতের সামনে বড় চ্যালেঞ্জ।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৯ নভেম্বর, ২০২৬, ০৯:০৪ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৮ নভেম্বর, ২০২৬, ০৩:১০ পিএম

নিউজিল্যান্ডের দাপুটে বোলিংয়ে চাপে ভারত, ২৪০ রানে পিছিয়ে রোহিতরা

খেলাধুলা
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।