নন্দিত টিভি
ই-পেপার
২৮ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
সচিবালয় মেট্রো স্টেশনের নিচে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

সচিবালয় মেট্রো স্টেশনের নিচে
পরপর দুটি ককটেল বিস্ফোরণ
অনলাইন ডেস্ক:
২৮ নভেম্বর ২০২৬

রাজধানীর শাহবাগ থানাধীন সচিবালয় মেট্রো স্টেশনের নিচে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১টা ৩৭ মিনিটের দিকে জাতীয় প্রেসক্লাবের পূর্ব পাশে অবস্থিত সচিবালয় মেট্রো স্টেশনের নিচে এ বিস্ফোরণ ঘটে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,

রাত ১টা ৩৭ মিনিটের দিকে মেট্রো স্টেশনের নিচে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে।তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা প্রাথমিকভাবে শনাক্ত করা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান এসআই আশরাফ আলী।এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৯ নভেম্বর, ২০২৬, ০৯:০৪ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৮ নভেম্বর, ২০২৬, ০২:৪৬ পিএম

সচিবালয় মেট্রো স্টেশনের নিচে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

জাতীয়
অনলাইন ডেস্ক
সচিবালয় মেট্রো স্টেশনের নিচে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

রাজধানীর শাহবাগ থানাধীন সচিবালয় মেট্রো স্টেশনের নিচে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১টা ৩৭ মিনিটের দিকে জাতীয় প্রেসক্লাবের পূর্ব পাশে অবস্থিত সচিবালয় মেট্রো স্টেশনের নিচে এ বিস্ফোরণ ঘটে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,

রাত ১টা ৩৭ মিনিটের দিকে মেট্রো স্টেশনের নিচে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে।তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা প্রাথমিকভাবে শনাক্ত করা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান এসআই আশরাফ আলী।এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

নন্দিত টিভি

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।