নন্দিত টিভি
ই-পেপার
২৮ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর, জমা ২ ডিসেম্বর

কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ
৩০ নভেম্বর, জমা ২ ডিসেম্বর
অনলাইন ডেস্ক:
২৮ নভেম্বর ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য হওয়া কিশোরগঞ্জ-৩ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আগামী ৩০ নভেম্বর আগ্রহী প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করা হবে। আর ফরম জমা নেওয়া হবে ২ ডিসেম্বর।শনিবার (২৮ নভেম্বর) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলা থেকে মনোনয়নপ্রত্যাশীরা ফরম সংগ্রহ করতে পারবেন।

এ ছাড়া আগামী ২ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একই স্থানে মনোনয়ন ফরম জমা নেওয়া হবে।কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেতে আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে ফরম সংগ্রহ ও জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৯ নভেম্বর, ২০২৬, ০৯:০৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৮ নভেম্বর, ২০২৬, ০২:৩৫ পিএম

কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর, জমা ২ ডিসেম্বর

জাতীয়
অনলাইন ডেস্ক
কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর, জমা ২ ডিসেম্বর

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য হওয়া কিশোরগঞ্জ-৩ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আগামী ৩০ নভেম্বর আগ্রহী প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করা হবে। আর ফরম জমা নেওয়া হবে ২ ডিসেম্বর।শনিবার (২৮ নভেম্বর) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলা থেকে মনোনয়নপ্রত্যাশীরা ফরম সংগ্রহ করতে পারবেন।

এ ছাড়া আগামী ২ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একই স্থানে মনোনয়ন ফরম জমা নেওয়া হবে।কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেতে আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে ফরম সংগ্রহ ও জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নন্দিত টিভি

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।