নন্দিত টিভি
ই-পেপার
২৮ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
তিন বছরে ইলিশের উৎপাদন কমেছে প্রায় ১০ শতাংশ

তিন বছরে ইলিশের উৎপাদন
কমেছে প্রায় ১০ শতাংশ
অনলাইন ডেস্ক:
২৮ নভেম্বর ২০২৬

এক দশক ধরে বাংলাদেশে ইলিশের উৎপাদন বাড়লেও সাম্প্রতিক তিন অর্থবছরে তা কমেছে প্রায় ১০ শতাংশ। এ পরিস্থিতিতে ইলিশের বিচরণ ও প্রজননক্ষেত্র রক্ষায় বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন গবেষক ও বিশেষজ্ঞরা। তাঁদের মতে, বঙ্গোপসাগরীয় অঞ্চলে ইলিশের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে তিন দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো জরুরি।শুক্রবার রাজধানীর একটি হোটেলে ‘বঙ্গোপসাগরীয় অঞ্চলে ইলিশ মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা’ শীর্ষক তিন দিনব্যাপী আঞ্চলিক কর্মশালায় এসব বিষয় উঠে আসে। কর্মশালার উদ্বোধন করেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।

কর্মশালায় ইলিশ গবেষক মোহাম্মদ আনিসুর রহমান জানান, বিশ্বের মোট ইলিশ উৎপাদনের ৮০ শতাংশের বেশি আসে বাংলাদেশের জলসীমা থেকে। ২০১২-১৩ অর্থবছরে দেশে ইলিশ উৎপাদন হয়েছিল ৩ লাখ ৫১ হাজার টন। ধারাবাহিকভাবে বেড়ে ২০২২-২৩ অর্থবছরে তা রেকর্ড ৫ লাখ ৭১ হাজার টনে পৌঁছায়। তবে এরপর থেকে উৎপাদন কমতে শুরু করেছে।

উৎপাদন কমার পেছনে অতিরিক্ত ও অবৈধ মাছ আহরণ, নিষিদ্ধ জালের ব্যবহার, ইলিশের বিচরণক্ষেত্রে পলি জমা, নতুন চর জেগে ওঠা, পানিদূষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করেন তিনি।মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেন, ইলিশের জীবনচক্র নদী, মোহনা ও সামুদ্রিক পরিবেশের সঙ্গে জড়িত। তাই শুধু দেশের অভ্যন্তরে নয়, সীমান্ত অতিক্রম করে আঞ্চলিক সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। নিষিদ্ধ জাল ও অতিরিক্ত মাছ আহরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি ইলিশ সংরক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানান তিনি।বঙ্গোপসাগরীয় কর্মসূচি আন্তসরকারি সংস্থার (বিওবিপি-আইজিও) পরিচালক পি কৃষ্ণ ইলিশ সংরক্ষণে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে দেশটিকে রোল মডেল হিসেবে উল্লেখ করেন।

ভারতের গবেষক অমিয় সাহু আঞ্চলিক তথ্যভান্ডার তৈরি, বিশেষ টাস্কফোর্স গঠন এবং আন্তসরকারি সহযোগিতা জোরদারের প্রস্তাব দেন। অন্যদিকে মিয়ানমারের গবেষক কিন মং সোয়ে অনিয়ন্ত্রিত মাছ আহরণকে ইলিশের উৎপাদন কমে যাওয়ার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেন।কর্মশালায় জেলেদের জীবিকার বিষয়টিও গুরুত্ব পায়। মন্ত্রী বলেন, ক্ষুদ্র জেলেদের ঋণের ফাঁদ থেকে রক্ষা করতে সহজ শর্তে প্রাতিষ্ঠানিক ঋণ ও ক্ষুদ্রঋণের ব্যবস্থা করা প্রয়োজন।কর্মশালার আহ্বায়ক ইলিশ গবেষক আবদুল ওয়াহাব বলেন, বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা ও আঞ্চলিক সহযোগিতা নিশ্চিত করা গেলে ইলিশের উৎপাদন আবারও আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব।বিওবিপি-আইজিও, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং ওয়ার্ল্ডফিশ যৌথভাবে তিন দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করেছে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৯ নভেম্বর, ২০২৬, ০৯:০৪ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৮ নভেম্বর, ২০২৬, ০২:১৯ পিএম

তিন বছরে ইলিশের উৎপাদন কমেছে প্রায় ১০ শতাংশ

জাতীয়
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।