নন্দিত টিভি
ই-পেপার
২৮ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না
স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক:
২৮ নভেম্বর ২০২৬

সীমান্তের ওপারে কে কী করছে, তা জানা নেই; তবে বাংলাদেশের অভ্যন্তরে কেউ কোনো ধরনের অপতৎপরতা চালাতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সাম্প্রতিক সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপার থেকে যারা জ্বালাও-পোড়াওয়ের ঘোষণা দিচ্ছে, তাদের তৎপরতা সম্পর্কে তিনি অবগত। দেশের দুই-একটি জায়গায় ইউনিয়ন পর্যায়ে কোথাও কোথাও মশাল মিছিল হয়েছে বলেও শুনেছেন ও দেখেছেন। তবে এসব ঘটনা খুবই বিচ্ছিন্ন।

সীমান্ত এলাকায় বিজিবির অবস্থান নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তের ওপারে কে কী করছে, তা তাদের জানা নেই। তবে বাংলাদেশের অভ্যন্তরে কেউ কোনো অপতৎপরতা চালাতে পারবে না।

বাংলাদেশ দখল নিয়ে ভারতের কয়েকজনের বক্তব্যের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। কারও অপ্রাসঙ্গিক, অপাঙ্‌ক্তেয় ও অরাজনৈতিক কথাবার্তার জবাব তিনি দেবেন না।সাম্প্রতিক সহিংসতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আহত হওয়ার বিষয়েও কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসারসহ বিভিন্ন বাহিনীর অনেক সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। কারও মাথায় আঘাত লেগেছে, আবার কারও হাড় ভেঙেছে। আহতদের অনেকে চিকিৎসা নিয়েছেন। তবে কয়েকজনকে দীর্ঘদিন চিকিৎসা নিতে হবে এবং কারও কারও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হবে।আহত সদস্যদের মধ্যে কয়েকজনকে পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চাকরিতে যোগ দেওয়ার সময় জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার শপথ নেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাহিনীগুলো এখন শৃঙ্খলায় ফিরেছে এবং জনআস্থা অর্জন করেছে। তারা অত্যন্ত ধৈর্যের সঙ্গে সব পরিস্থিতি মোকাবিলা করেছে।শ্রমিক অসন্তোষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজেরা আহত হলেও কোনো শ্রমিকের গায়ে হাত দেননি বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, ওই ঘটনায় কোনো শ্রমিক আহত হননি এবং প্রাণহানিও ঘটেনি। বিষয়টি দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।

দেশে আবার অস্থিরতা সৃষ্টির আশঙ্কা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় প্রস্তুত থাকে। কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে, এমনটা বিবেচনায় রেখেই পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে।জ্বালাও-পোড়াও এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকেরা মজুরি বোর্ডের ঘোষিত ন্যূনতম মজুরিতে সন্তুষ্ট এবং তা স্বাগত জানিয়ে শৃঙ্খলা বজায় রেখেছেন। তবে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরির চেষ্টা করছেন। কিন্তু তাঁরা সফল হবেন না বলে মন্তব্য করেন তিনি।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৯ নভেম্বর, ২০২৬, ০৯:০৪ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৮ নভেম্বর, ২০২৬, ০২:১৪ পিএম

সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।