নন্দিত টিভি
ই-পেপার
২৮ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
শেখ হাসিনার মৃত্যু নিয়ে গুঞ্জন,পুরোনো অডিও প্রচার, কী বললেন রাশেদ খাঁন?

শেখ হাসিনার মৃত্যু নিয়ে গুঞ্জন,পুরোনো অডিও
প্রচার, কী বললেন রাশেদ খাঁন?
অনলাইন ডেস্ক:
২৮ নভেম্বর ২০২৬

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারীরিক অবস্থা ও মৃত্যুর গুঞ্জন নিয়ে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। এর মধ্যেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজে শেখ হাসিনার সুস্থতার প্রমাণ হিসেবে একটি অডিও প্রচার করা হয়েছে। তবে অডিওটি সাম্প্রতিক নয়, অন্তত এক বছর আগের বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।শুক্রবার (২৭ নভেম্বর) নিজের ফেসবুক পেজে ‘দ্য ডিসেন্ট’-এর একটি ফ্যাক্টচেক প্রতিবেদন শেয়ার করে এ বিষয়ে মন্তব্য করেন রাশেদ খাঁন। তিনি লেখেন, ‘যেহেতু ১ বছর আগের অডিও ব্যবহার করেছে, সেহেতু বুঝতে আর কারও কিছু বাকি থাকে? এখন একমাত্র উপায় ফেসবুক লাইভে এসে বলা রাশেদ খাঁনের এই মন্তব্যের পর শেখ হাসিনার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান আলোচনা নতুন করে সামনে আসে।

এদিকে, দ্য ডিসেন্টের ফ্যাক্টচেক প্রতিবেদনে বলা হয়েছে, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান করা শেখ হাসিনার দেশে ফেরার কথিত ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়েছে। তবে শেখ হাসিনার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি সংবাদমাধ্যমটি।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজে শেখ হাসিনার সুস্থতার প্রমাণ হিসেবে যে অডিও প্রচার করা হয়েছে, সেটি অন্তত এক বছর আগে থেকেই অনলাইনে পাওয়া যাচ্ছে। ফলে ওই অডিওকে তাঁর বর্তমান শারীরিক অবস্থার প্রমাণ হিসেবে উপস্থাপন করার সুযোগ নেই।

এর মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়েও নতুন আলোচনা তৈরি হয়েছে। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানের উড়োজাহাজে দেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে দেশে ফেরার ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে জানান, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা একটি বাংলাদেশি উড়োজাহাজে করে ভারতে গিয়েছিলেন। সে কারণে দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও বাংলাদেশ সরকারের কাছে উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি।

তবে শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান ভিন্ন। সরকার জানিয়েছে, তাঁকে ভারত থেকে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফিরতে হবে।

উল্লেখ্য, গত বছর বাংলাদেশের একটি আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে তাঁর অনুপস্থিতিতে এ রায় দেওয়া হয়।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির রয়টার্সকে বলেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী এবং পলাতক সন্ত্রাসী। প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাঁকে দেশে ফিরতে হবে। তাঁর ভাষ্য অনুযায়ী, দেশে ফেরার ক্ষেত্রে তাঁকে হাতকড়া পরিয়ে কঠোর নজরদারির মধ্যে আনা হবে।

সব মিলিয়ে শেখ হাসিনার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন, পুরোনো অডিওর ব্যবহার এবং দেশে ফেরার সম্ভাবনা—এই তিন বিষয় ঘিরেই নতুন করে আলোচনা চলছে। তবে তাঁর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে নির্ভরযোগ্যভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৯ নভেম্বর, ২০২৬, ০৯:০৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৮ নভেম্বর, ২০২৬, ০১:৪৬ পিএম

শেখ হাসিনার মৃত্যু নিয়ে গুঞ্জন,পুরোনো অডিও প্রচার, কী বললেন রাশেদ খাঁন?

রাজনীতি
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।