চলতি বছরের ডিসেম্বর মাসে চাকরিজীবীদের জন্য টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হতে পারে। এ জন্য মহান বিজয় দিবসের পরদিন ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার মাত্র এক দিনের ছুটি নিতে হবে। এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হলেই মিলবে টানা চার দিনের অবকাশ।২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস। পরদিন ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার ব্যক্তিগত বা নৈমিত্তিক ছুটি নিতে পারলে ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত টানা ছুটি কাটানো সম্ভব হবে।
এই সুযোগ কাজে লাগিয়ে পরিবার নিয়ে ভ্রমণ, দূরে কোথাও ঘুরতে যাওয়া কিংবা দৈনন্দিন কাজের ব্যস্ততা থেকে বিরতি নিয়ে বিশ্রামের পরিকল্পনা করতে পারেন চাকরিজীবীরা। অর্থাৎ, মাত্র এক দিনের ছুটি ব্যবহার করেই পাওয়া যেতে পারে চার দিনের অবসর।তবে এই সুবিধা সবার জন্য প্রযোজ্য নয়। যেসব সরকারি কর্মীর কর্মস্থলে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে, কেবল তাঁরাই ১৭ ডিসেম্বর ছুটি নিতে পারলে এই সুযোগ পাবেন।অন্যদিকে, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রে বিষয়টি নির্ভর করবে প্রতিষ্ঠানের নিজস্ব ছুটির নীতিমালা ও কর্তৃপক্ষের অনুমোদনের ওপর। কারণ, সব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার—দুই দিন সাপ্তাহিক ছুটি থাকে না। ফলে টানা চার দিনের ছুটি পাওয়ার সুযোগও প্রতিষ্ঠানভেদে ভিন্ন হতে পারে।