নন্দিত টিভি
ই-পেপার
২৮ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
প্রথমবারের লড়াইয়েই পদক, কারাতে মঞ্চে ইবির তিন শিক্ষার্থীর সাফল্য

প্রথমবারের লড়াইয়েই পদক, কারাতে মঞ্চে
ইবির তিন শিক্ষার্থীর সাফল্য
এ এইচ এম মুজাহিদ:
২৮ নভেম্বর ২০২৬

আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের কারাতে আসরে অভিষেকেই সাফল্যের দেখা পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তিন শিক্ষার্থী। প্রথমবারের মতো প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজ নিজ ইভেন্টে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন তারা। শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দ্বিতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় এ কৃতিত্ব দেখান ইবি শিক্ষার্থীরা।

পদকজয়ী তিন শিক্ষার্থীর মধ্যে দুজন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ বর্ষের সাজ্জাদ হোসাইন ও তিথি খাতুন এবং অন্যজন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ বর্ষের আব্দুল্লাহ মিহান শেখ। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় দলের কোচ ও ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন ড. আসাদুর রহমান।প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধ্যাপক ড. দেবাশীষ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক নয়না চৌধুরী, ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন-সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।

পদক জয়ী সাজ্জাদ হোসাইন বলেন, ‘প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। প্রতিযোগিতায় আমি ও বিশ্ববিদ্যালয়ের অন্য দুই প্রতিযোগী সর্বোচ্চ চেষ্টা করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও টিম ম্যানেজার আসাদুর রহমান স্যার আমাদের সহযোগিতা করেছেন। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করব।’টিম ম্যানেজার ড. আসাদুর রহমান বলেন, ‘খুব অল্প সময়ের প্রস্তুতিতেই সবাই অনেক ভালো ফলাফল করেছে। এটি পুরো বিশ্ববিদ্যালয়ের অর্জন। প্রশাসনের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও ভালো করবে বলে প্রত্যাশা করি।’

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৮ নভেম্বর, ২০২৬, ০১:২৪ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৮ নভেম্বর, ২০২৬, ১১:৩৯ এএম

প্রথমবারের লড়াইয়েই পদক, কারাতে মঞ্চে ইবির তিন শিক্ষার্থীর সাফল্য

ক্যাম্পাস
এ এইচ এম মুজাহিদ

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।