নন্দিত টিভি
ই-পেপার
২৮ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
বন্দরের সাবদি মসজিদে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও দোয়া-সমর্থন চাইলেন মেম্বার পদপ্রার্থী দ্বীন ইসলাম প্রধান

বন্দরের সাবদি মসজিদে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও
দোয়া-সমর্থন চাইলেন মেম্বার পদপ্রার্থী দ্বীন ইসলাম প্রধান
বন্দর প্রতিনিধিঃ:
২৮ নভেম্বর ২০২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী দ্বীন ইসলাম প্রধান সাবদি মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজ শেষে তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে মতবিনিময়কালে নিজের নির্বাচনী প্রত্যাশা ও এলাকার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন।এ সময় দ্বীন ইসলাম প্রধান বলেন, "আমি আপনাদের এলাকারই সন্তান। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলাগাছিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি নির্বাচিত হলে আপনাদের সঙ্গে নিয়েই এলাকার উন্নয়ন এবং ওয়ার্ডবাসীর সেবায় কাজ করতে চাই।"

তিনি আরও বলেন, "আমি নির্বাচিত হলে ওয়ার্ডের বিভিন্ন এলাকার সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব। বিশেষ করে যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করা আমার অন্যতম অঙ্গীকার। ৫নং ওয়ার্ডকে মাদকমুক্ত রাখতে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। নতুন প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।"তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, জনসাধারণের সমস্যা সমাধান এবং ওয়ার্ডবাসীর সুখে-দুঃখে পাশে থাকাই তাঁর মূল লক্ষ্য। এ জন্য তিনি দলমত-নির্বিশেষে সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করেন।মসজিদে উপস্থিত মুসল্লিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৮ নভেম্বর, ২০২৬, ০১:২৪ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৮ নভেম্বর, ২০২৬, ১১:৩১ এএম

বন্দরের সাবদি মসজিদে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও দোয়া-সমর্থন চাইলেন মেম্বার পদপ্রার্থী দ্বীন ইসলাম প্রধান

দেশ ও জনপদ
বন্দর প্রতিনিধিঃ

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।