বরগুনায় ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ সকাল ১০টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের ‘সুবর্ণজয়ন্তী’ সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়।জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগ, বরগুনার যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মিজ্ তাছলিমা আক্তার,
জেলা প্রশাসক, বরগুনা। এছাড়াও সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বরগুনা; অতিরিক্ত পুলিশ সুপার, বরগুনা; জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর, রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবর্গ।আলোচনা সভায় বক্তারা দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ ও পুষ্টিকর আমিষের উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের স্বাবলম্বী করে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন।