নন্দিত টিভি
ই-পেপার
২৬ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, উদ্বোধন হবে বিজয়ের মাসের কর্মসূচি

১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ,
উদ্বোধন হবে বিজয়ের মাসের কর্মসূচি
অনলাইন ডেস্ক:
২৬ নভেম্বর ২০২৬

বিজয়ের মাসের কর্মসূচি উদ্বোধন করতে আগামী ১ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের আয়োজন করতে যাচ্ছে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মাসব্যাপী বিজয় দিবসের কর্মসূচির অংশ হিসেবেই এ সমাবেশের আয়োজন করা হচ্ছে।বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনার নির্দেশে দেশে আবারও রক্তাক্ত পরিস্থিতি ও নাশকতা সৃষ্টির চেষ্টা চলছে। কৃত্রিম সংকট তৈরি করে গণতান্ত্রিক স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

রিজভীর অভিযোগ, বিদেশে অবস্থান করেও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি থেকে সরে আসেননি। তার নির্দেশে ফ্যাসিবাদের অবশিষ্টাংশরা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড, হামলা ও অগ্নিসংযোগ চালাচ্ছে। এসব ঘটনায় বিএনপির তিন গুরুত্বপূর্ণ নেতাকে হত্যার কথাও উল্লেখ করেন তিনি।বর্তমান সরকারের ভূমিকা তুলে ধরে রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ ১৭ বছরের গুম-খুনের সংস্কৃতি থেকে বেরিয়ে গণতান্ত্রিক স্থিতিশীলতার পথে এগোচ্ছে। সহিংসতা ও উসকানির পরও সরকার অতিরিক্ত বলপ্রয়োগ না করে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা করছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাসের বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। রিজভীর দাবি, জুলাই আন্দোলনের প্রশংসা এবং বর্তমান সরকারের সুষ্ঠু নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করায় আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের অবস্থান আরও প্রশ্নবিদ্ধ হয়েছে।ভারতের এক মন্ত্রীর ‘১৬ ডিসেম্বর ঢাকা দখল’ সংক্রান্ত কথিত মন্তব্যেরও তীব্র নিন্দা জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর বাইরের কোনো হস্তক্ষেপ বরদাশত করা হবে না।সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদসহ দলের কেন্দ্রীয় নেতা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৬, ০৫:৫০ পিএম

১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, উদ্বোধন হবে বিজয়ের মাসের কর্মসূচি

রাজনীতি
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।