নন্দিত টিভি
ই-পেপার
২৬ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে
ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী
অনলাইন ডেস্ক:
২৬ নভেম্বর ২০২৬

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট—সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নয়ন নামে এক আইনজীবী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টা ১৭ মিনিটের দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে আদালতপাড়ায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।আহত আইনজীবী নয়নকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিএমএম আদালতের হাজতখানার ইনচার্জ এসআই মোরশেদ আলম।তিনি জানান, বিস্ফোরণের পর আইনজীবী ও সাধারণ জনগণ রাজীব বোস নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে তাকে হেফাজতে নিয়ে কোতোয়ালি থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।

ঘটনার পর ঢাকা আইনজীবী সমিতির নেতারা ঘটনাস্থলে উপস্থিত হন। সমিতির অফিস সেক্রেটারি মো. আবজাল হোসাইন মৃধা অভিযোগ করেন, স্বৈরাচারী হাসিনার দোসররা আদালত অঙ্গনে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে তারা প্রস্তুত বলেও জানান তিনি।এর আগে গত ৯ নভেম্বর সন্ধ্যা ৫টা ২০ মিনিটের দিকে সিএমএম আদালতের প্রধান ফটকের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেদিন ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় লোকজন।ই ঘটনায় পরদিন সূত্রাপুর থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক আইনে মামলা করেন।সর্বশেষ বিস্ফোরণের ঘটনায় আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে বিস্ফোরণের কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৬, ০৫:৩০ পিএম

ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

জাতীয়
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।