নন্দিত টিভি
ই-পেপার
২৬ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
প্রেমের সম্পর্ক মেনে নেননি বাবা, বাগদানের আগের দিন মেয়েকে হত্যার অভিযোগ

প্রেমের সম্পর্ক মেনে নেননি বাবা, বাগদানের
আগের দিন মেয়েকে হত্যার অভিযোগ
অনলাইন ডেস্ক:
২৬ নভেম্বর ২০২৬

ভারতের তেলেঙ্গানায় মামাতো ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা জানার পর ১৯ বছর বয়সী মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। পরিবারের পছন্দের পাত্রের সঙ্গে বাগদানের ঠিক এক দিন আগে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।নিহত তরুণীর নাম কল্যাণী। তিনি তেলেঙ্গানার আদিলাবাদ জেলার বাসিন্দা। এ ঘটনায় তার বাবা কৈলাস আডের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।পুলিশের বরাতে জানা যায়, গত ২৩ নভেম্বর সন্ধ্যায় কল্যাণী তার মা-বাবাকে জানান, মামার ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। এ কথা জানার পর পরিবারের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। মেয়ের সম্পর্কের বিষয়টি মেনে নিতে না পেরে ক্ষুব্ধ বাবা তাকে হত্যার সিদ্ধান্ত নেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, পরদিন ২৪ নভেম্বর কল্যাণীকে শ্বাসরোধে হত্যা করা হয়।

এরপর ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন তার বাবা। মেয়ের গলায় ওড়না পেঁচিয়ে রেখে পরিবারের সদস্য ও গ্রামবাসীকে তিনি জানান, মা-বাবার পছন্দ করা পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় কল্যাণী আত্মহত্যা করেছেন।অথচ ২৫ নভেম্বর নারনুর এলাকার এক তরুণের সঙ্গে কল্যাণীর বাগদান হওয়ার কথা ছিল। অর্থাৎ বাগদানের মাত্র এক দিন আগেই ঘটে এই মর্মান্তিক ঘটনা।পুলিশ জানায়, কল্যাণীর মৃত্যুর অল্প সময়ের মধ্যেই পরিবারের সদস্যরা তার শেষকৃত্য সম্পন্ন করেন। দ্রুত শেষকৃত্য সম্পন্ন করার বিষয়টি সন্দেহের জন্ম দেয়। পরে গ্রামবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করে।জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কৈলাস মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। এ ঘটনায় মামলা করা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৬, ০৪:৩৫ পিএম

প্রেমের সম্পর্ক মেনে নেননি বাবা, বাগদানের আগের দিন মেয়েকে হত্যার অভিযোগ

আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।