দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।একই সময়ে নিশ্চিত হাম ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১০৯ জন। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৩৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে। মৃতদের প্রায় সবাই শিশু।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর আগে ২০০৬ সালে দৈবচয়নের ভিত্তিতে পরিচালিত এক জরিপে হামে চারজনের মৃত্যুর তথ্য পাওয়া যায়। পরবর্তী সময়ে ২০১৭ সালে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়। এ ছাড়া ২০১৮ সালে ৬ জন এবং ২০২০ সালে ৭ জনের মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছিল।