নন্দিত টিভি
ই-পেপার
২৬ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান গ্রেফতার

হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ
সুপার রাকিবুল হাসান গ্রেফতার
অনলাইন ডেস্ক:
২৬ নভেম্বর ২০২৬

রাজধানীর পল্টন থানার একটি হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকে গ্রেফতার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন।তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশ কর্মকর্তা রাকিবুল হাসানকে গ্রেফতার করেছে। পল্টন থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। নিয়ম অনুযায়ী, আজই তাকে আদালতে পাঠানো হবে।

এদিকে, এর আগে গত সোমবার (২৩ নভেম্বর) গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে আটক করে গোয়েন্দা পুলিশ। তিনি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৪) ভৈরব কোম্পানির কমান্ডার হিসেবে কর্মরত এবং ৩৪তম বিসিএস পুলিশ ক্যাডারের সদস্য। তার পৈতৃক বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে।সম্প্রতি মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবুল হাসানকে ঘিরে নানা আলোচনা শুরু হয়। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টে অভিযোগ করা হয়, থানা পোড়ানোর পরিকল্পনা ও অগ্নিসংযোগের ঘটনায় তার সক্রিয় ভূমিকা ছিল। তবে এসব অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৭ নভেম্বর, ২০২৬, ১১:১০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৬, ০৪:১৯ পিএম

হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান গ্রেফতার

জাতীয়
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।