নন্দিত টিভি
ই-পেপার
২৬ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
বার্ষিক পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়, প্রধান শিক্ষকের বক্তব্য ‘মিলাদের খরচ’

বার্ষিক পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা
আদায়, প্রধান শিক্ষকের বক্তব্য ‘মিলাদের খরচ’
মোঃ আলম সরদার:
২৬ নভেম্বর ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মূল্যায়ন পরীক্ষার জন্য কোনো ফি নেওয়ার নিয়ম না থাকলেও শরীয়তপুরের গোসাইরহাটে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। তবে বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, পরীক্ষার ফি নয়; বরং মিলাদ ও বিদায় অনুষ্ঠানের আয়োজনের জন্য এই অর্থ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

গোসাইরহাট উপজেলার ২ নং দাসের জঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, গোসাইরহাট উপজেলার ৯৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ১ ডিসেম্বর থেকে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। এর আগেই ২ নং দাসের জঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কহিনুর ইয়াসমিনের নির্দেশে সহকারী শিক্ষক মো. গেলমানুল হক, মো. শাহজাহান ও দীপক চন্দ্র দত্ত শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেন বলে অভিযোগ ওঠে।

অভিযোগ অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ৩০ টাকা এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ৬০ টাকা করে নেওয়া হয়েছে। এর পাশাপাশি পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে বিদায় অনুষ্ঠানের কথা বলে অতিরিক্ত আরও ২০০ টাকা করে আদায় করা হয়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে বর্তমানে মোট ৩৯৩ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে শিশু শ্রেণিতে ৪৫ জন, প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ১২৬ জন এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে ২২২ জন শিক্ষার্থী অধ্যয়নরত। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী জুবায়ের, আদর, ও আব্দুল মাজেদ জানায়, প্রধান শিক্ষক ও তাদের শ্রেণি শিক্ষক গেলমানুল স্যার বার্ষিক পরীক্ষার ফির কথা বলে ৬০ টাকা করে নিয়েছেন। তবে পরে শিক্ষকেরা জানান, টাকা পরীক্ষার জন্য নয়, মিলাদের জন্য নেওয়া হয়েছে।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মোসাম্মৎ মারিয়া, অদ্রিজা কর্মকার তুলি, ও মিতু জানায়, তাদের শ্রেণি শিক্ষক শাহজাহান স্যার বার্ষিক পরীক্ষার ফি বাবদ ৬০ টাকা এবং বিদায় অনুষ্ঠানের জন্য ২০০ টাকা করে নিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক অভিভাবক বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার জন্য কোনো ফি নেওয়ার বিধান নেই। এর আগেও পরীক্ষার সময় টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের। পরীক্ষার ফির নামে এবং বিদায় অনুষ্ঠানের জন্য এভাবে টাকা নেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন অভিভাবকেরা।

সহকারী শিক্ষক গেলমানুল হক ও মো. শাহজাহান জানান, প্রধান শিক্ষক তাদের নির্দেশ দিয়েছিলেন যে সরকার থেকে পরীক্ষা পরিচালনার জন্য বরাদ্দ না থাকায় আপাতত শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিতে হবে, সে অনুযায়ী তারা টাকা সংগ্রহ করেছেন। তাদের ভাষ্যমতে, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির কাছ থেকে নেওয়া ৬০ টাকার মধ্যে স্কাউট কার্যক্রমের জন্য ১০ টাকা অন্তর্ভুক্ত রয়েছে। আর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া ২০০ টাকা বিদায় অনুষ্ঠানের খরচের জন্য নেওয়া হয়েছে।

অন্যদিকে, পরীক্ষার ফি নেওয়ার অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক কহিনুর ইয়াসমিন দাবি করেন, টাকা পরীক্ষার ফি হিসেবে নয়, মিলাদের আয়োজনের জন্য নেওয়া হয়েছে। তিনি বলেন, গত দুই বছর ধরে পিইডিপি-৪ (চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি) বন্ধ রয়েছে। পিইডিপি-৫ চালু হলে বরাদ্দ পাওয়া গেলে হয়তো শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়া যাবে। অভিভাবক ও শিক্ষার্থীরা বিষয়টি ভুল বুঝছেন বলেও দাবি করেন তিনি।

সব শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে বিদায় অনুষ্ঠানের মিলাদের জন্য টাকা নেওয়ার কারণ জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, অন্য শ্রেণির শিক্ষার্থীরাও মিলাদে থাকবে এবং তাদের অংশগ্রহণ নিশ্চিত করতেই এ উদ্যোগ। তবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ২০০ টাকার পাশাপাশি আরও ৬০ টাকা নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, শ্রেণিকক্ষ সাজানোর কথা বলে এ টাকা নেওয়া হয়েছে, তবে এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

এ বিষয়ে গোসাইরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনির উজ্জামান খান বলেন, বার্ষিক পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়ার কোনো বিধান নেই; এটি সম্পূর্ণ অবৈধ।

২ নং দাসের জঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টাকা নেওয়ার বিষয়টি তিনি কিছুক্ষণ আগেই অবগত হয়েছেন। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৬, ০৩:৫৫ পিএম

বার্ষিক পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়, প্রধান শিক্ষকের বক্তব্য ‘মিলাদের খরচ’

জাতীয়
মোঃ আলম সরদার

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।