রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা তসলিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।বুধবার রাতে পল্লবী থানা-পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন।পুলিশ জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার প্রচারকে ঘিরে মিরপুর এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টায় তসলিম চৌধুরীর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। পুলিশের দাবি,
মিরপুরের ১০ ও ১১ নম্বর এলাকায় গার্মেন্টস শ্রমিকদের অর্থের বিনিময়ে সংগঠিত করে সহিংসতা, হামলা ও ভাঙচুরের পরিকল্পনার সঙ্গে তিনি জড়িত।গোয়েন্দা ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, তসলিম চৌধুরী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের অনুসারী হিসেবে পরিচিত। মিরপুরের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের আর্থিক বিষয়ও তিনি দেখভাল করতেন বলে জানা গেছে। ছাড়া কারাগারে বন্দী কামাল আহমেদ মজুমদার ও তার ছেলে শাহেদ মজুমদারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন তসলিম। গত সোমবার কেরানীগঞ্জ কারাগারে গিয়ে সর্বশেষ তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।