নন্দিত টিভি
ই-পেপার
২৬ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
নির্ধারিত দামের চেয়ে ৪৪০ টাকা বেশি, এলপিজি বাজারে অস্থিরতা

নির্ধারিত দামের চেয়ে ৪৪০ টাকা
বেশি, এলপিজি বাজারে অস্থিরতা
অনলাইন ডেস্ক:
২৬ নভেম্বর ২০২৬

সরকারের নজরদারি ও জেলা প্রশাসনের নিয়মিত অভিযানে দেশে এলপিজি সিলিন্ডার বেশি দামে বিক্রির প্রবণতা কিছুটা কমেছে। তবে এখনো বিভিন্ন জেলায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস। ১২ কেজির একটি সিলিন্ডারের নির্ধারিত দাম ২ হাজার ৬০ টাকা হলেও কোথাও তা বিক্রি হচ্ছে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকায়। আবার কিছু এলাকায় নির্ধারিত দামের চেয়েও কম দামে বিক্রির তথ্য পাওয়া গেছে।জ্বালানি বিভাগ জানিয়েছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এলপিজি অপারেটরদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন। এসব বৈঠকে আমদানি বাড়ানো, পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং নির্ধারিত দামে সিলিন্ডার বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনকে বাজার তদারকি জোরদার করতে বলা হয়েছে।

গত ২২ নভেম্বর পর্যন্ত অন্তত ২১টি জেলা প্রশাসনের পাঠানো প্রতিবেদন বিশ্লেষণে বাজারের এমন চিত্র উঠে এসেছে। এর মধ্যে পিরোজপুরে ১২ কেজির সিলিন্ডার সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকা, সাতক্ষীরায় ২ হাজার ৩৫০ টাকা এবং ঢাকা, ঠাকুরগাঁও ও কুমিল্লায় সর্বোচ্চ ২ হাজার ৩০০ টাকায় বিক্রির তথ্য পাওয়া গেছে।

এ ছাড়া বরিশালে ২ হাজার ৫০ থেকে ২ হাজার ৩০০ টাকা, চাঁদপুরে ২ হাজার ১০০ থেকে ২ হাজার ২৬০ টাকা, পটুয়াখালী ও মেহেরপুরে ২ হাজার ৫০ থেকে ২ হাজার ২০০ টাকা এবং হবিগঞ্জ ও মুন্সীগঞ্জে ২ হাজার ৬০ থেকে ২ হাজার ১৫০ টাকায় সিলিন্ডার বিক্রি হচ্ছে।অন্যদিকে ঝিনাইদহ ও জয়পুরহাটে সরকার নির্ধারিত ২ হাজার ৬০ টাকায় বিক্রি হচ্ছে। গাইবান্ধায় দাম ২ হাজার ৫০ থেকে ২ হাজার ৬০ টাকা। নড়াইলে সর্বনিম্ন ১ হাজার ৮৫০ টাকায় সিলিন্ডার বিক্রির তথ্য দিয়েছে জেলা প্রশাসন। ফেনীতে দাম ১ হাজার ৮৪০ থেকে ২ হাজার ২০০ টাকা এবং রাজশাহীতে ১ হাজার ৯৯০ থেকে ২ হাজার ১০০ টাকার মধ্যে রয়েছে।

তবে সমস্যা শুধু খুচরা বাজারে সীমাবদ্ধ নয়। রাঙামাটিতে ডিস্ট্রিবিউটর পর্যায় থেকেই বেশি দামে সিলিন্ডার কিনতে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। জেলা প্রশাসনের প্রতিবেদনে বলা হয়েছে, ডিস্ট্রিবিউটর পয়েন্ট থেকে ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ৩০০ টাকায় কিনতে খুচরা ব্যবসায়ীদের চাপ দেওয়া হচ্ছে। একজন ব্যবসায়ীর অভিযোগ, বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডও একই দামে সিলিন্ডার বিক্রির প্রস্তাব দিয়েছে। এতে কয়েক দিন ধরে স্থানীয় ব্যবসায়ীরা চাহিদা অনুযায়ী গ্যাস সংগ্রহ করতে পারছেন না।গাইবান্ধায় বসুন্ধরা, অরিয়ন, নাভানা, বেক্সিমকো ও সান এলপিজির সরবরাহ না পাওয়ার তথ্য জানিয়েছে জেলা প্রশাসন। তবে সামগ্রিকভাবে জেলার সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন জেলায় অভিযান চালাচ্ছে প্রশাসন। ঠাকুরগাঁওয়ে গত ১ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত ৩৪৪টি অভিযান পরিচালিত হয়েছে। মুন্সীগঞ্জের ছয় উপজেলায় আটটি, সাতক্ষীরায় দুটি এবং হবিগঞ্জে নভেম্বর মাসে দুটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। নীলফামারীর ছয় উপজেলায়ও অভিযান চালানোর তথ্য রয়েছে।জয়পুরহাটের বাসস্ট্যান্ড ও হিচমি বাজারে অভিযান চালিয়ে নির্ধারিত দামে সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়া গেলেও মূল্যতালিকা না থাকায় দুজনকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বান্দরবান, বরিশাল, পিরোজপুর ও কুমিল্লাসহ বিভিন্ন জেলাতেও বাজার তদারকি চলছে। কোথাও ক্রয়-বিক্রয়ের রসিদ যাচাই করা হচ্ছে, আবার কোথাও দোকানে মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হচ্ছে।

জ্বালানি মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার মতে, দেশে এলপিজির চাহিদা দ্রুত বাড়ছে। পাইপলাইনের গ্যাসের সীমাবদ্ধতা, গ্রামাঞ্চলে কাঠখড়ির ব্যবহার কমে আসা এবং শিল্পকারখানায় এলপিজির ব্যবহার বৃদ্ধির কারণে বাজার সম্প্রসারিত হচ্ছে। কিন্তু চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি রয়েছে।ওই কর্মকর্তা জানান, প্রায় দুই ডজন কোম্পানির লাইসেন্স থাকলেও আমদানি করছে হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠান। অধিকাংশ আমদানি দুই-তিনটি কোম্পানির ওপর নির্ভরশীল। অন্য অপারেটরদের অনেকেই এসব আমদানিকারকের কাছ থেকে গ্যাস কিনে বাজারজাত করছে। ফলে প্রতিযোগিতা কম থাকায় দাম নিয়ে অভিযোগ বাড়ছে।

বাজারে প্রতিযোগিতা বাড়াতে লাইসেন্সধারী সব প্রতিষ্ঠানের আমদানি ও বাজারজাত নিশ্চিত করা জরুরি। অন্যথায় বাজারে সিন্ডিকেট তৈরি করে দাম বাড়ানোর সুযোগ থেকে যায়। কারণ এ খাতে সরকারের নিজস্ব আমদানি বা উৎপাদন প্রায় নেই।

এদিকে আগামী ফেব্রুয়ারির মধ্যে প্রতি মাসে অন্তত আড়াই লাখ মেট্রিক টন এলপিজি আমদানি ও বাজারজাত করার নির্দেশ দিয়েছে জ্বালানি বিভাগ। পাশাপাশি খুচরা বিক্রেতাদের দৃশ্যমান সাইনবোর্ড স্থাপন, ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ এবং ব্যবসায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বলা হয়েছে।সংশ্লিষ্টদের মতে, শুধু খুচরা পর্যায়ে অভিযান চালিয়ে এলপিজির বাজার পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আমদানি থেকে শুরু করে অপারেটর, ডিস্ট্রিবিউটর ও ডিলার পর্যায়েও নজরদারি বাড়াতে হবে। পর্যাপ্ত আমদানি ও সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত দামে বিক্রি কার্যকর করাই এখন বড় চ্যালেঞ্জ।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৬, ০২:২০ পিএম

নির্ধারিত দামের চেয়ে ৪৪০ টাকা বেশি, এলপিজি বাজারে অস্থিরতা

জাতীয় / অর্থনীতি
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।