নন্দিত টিভি
ই-পেপার
২৬ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
শাকিবের সঙ্গে আর কোনো বিতর্ক চান না মিষ্টি জান্নাত

শাকিবের সঙ্গে আর কোনো বিতর্ক
চান না মিষ্টি জান্নাত
অনলাইন ডেস্ক:
২৬ নভেম্বর ২০২৬

ঢালিউড সুপারস্টার শাকিব খানকে ঘিরে নতুন করে কোনো বিতর্কে জড়াতে চান না অভিনেত্রী মিষ্টি জান্নাত। শাকিবের সঙ্গে তার সম্পর্ক ভালো এবং বন্ধুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি। অতীতে সামাজিক মাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে নানা মন্তব্যে অভিমান তৈরি হলেও এখন বিষয়টি নিয়ে আর আলোচনা বাড়াতে চান না এই অভিনেত্রী।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’-এর তৃতীয় আসরে অংশ নেন মিষ্টি জান্নাত। অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাকিব খানকে নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

মিষ্টি জানান, শাকিব তাকে তার নাম জড়িয়ে উদ্ভট মন্তব্য না করার কথা বলেছেন। তিনিও চান না, এই অভিনেতার সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্ব তৈরি হোক। অতীতে শাকিবের ওপর কিছুটা রাগ ও অভিমান থেকেই অনেক কথা বলে ফেলেছিলেন বলেও স্বীকার করেন তিনি।শাকিবের প্রশংসা করে মিষ্টি জান্নাত বলেন, মানুষকে সম্মান করতে জানেন এই অভিনেতা। তার কাছ থেকেই শিখেছেন, অন্যের সামনে কারও সমালোচনা না করে সবার সঙ্গে সৌজন্য বজায় রাখা উচিত। দীর্ঘদিন ধরে নিজের তারকাখ্যাতি ধরে রাখাকেও কঠিন কাজ বলে উল্লেখ করেন তিনি।শাকিবকে নিয়ে কথা বলে আলোচনায় আসার কোনো আগ্রহ নেই জানিয়ে মিষ্টি বলেন, দর্শক হয়তো তাদের দুজনকে একসঙ্গে দেখতে পছন্দ করেন। তাদের সম্পর্ক নিয়ে বারবার প্রশ্ন করাকে একপর্যায়ে বোকামি বলেও মন্তব্য করেন তিনি।

শাকিবের সঙ্গে নিজের ঘনিষ্ঠতার প্রসঙ্গ টেনে মিষ্টি বলেন, তাদের মধ্যে কোনো সম্পর্ক না থাকলে শাকিব তাকে বাসায় আমন্ত্রণ জানাতেন না, তার মা খাবার রান্না করতেন না কিংবা একসঙ্গে ফ্লাইটে যাতায়াত ও হাত ধরে ছবি তোলার মতো ঘটনাও ঘটত না। এসব বিষয়কে মিথ্যা বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

একসময় সিনেমা ছেড়ে দেওয়ার কথা ভাবলেও শাকিব খানের ক্যারিয়ারের কঠিন সময় থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন বলে জানান মিষ্টি। শাকিবের নতুন করে শুরু করার প্রত্যয় তাকে মাঝপথে হাল না ছেড়ে আবার এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে।এদিকে বিয়ে ও সন্তান নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাবেও নিজের অবস্থান জানান অভিনেত্রী। এসব বিষয় নিয়ে গুঞ্জনে আগ্রহী নন তিনি। এ ধরনের পরিস্থিতিতে কান্নাকাটি করার মানুষ নন বলেও মন্তব্য করেন মিষ্টি।অনুষ্ঠানে র‍্যাম্পে হাঁটার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান এই অভিনেত্রী। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি বাসায় রয়েছেন।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৬, ১০:৩১ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৬, ০২:০৪ পিএম

শাকিবের সঙ্গে আর কোনো বিতর্ক চান না মিষ্টি জান্নাত

বিনোদন
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।