নন্দিত টিভি
ই-পেপার
২৫ নভেম্বর ২০২৬
বুধবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা ঘিরে উত্তাপ, ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন অনিশ্চয়তা

ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা ঘিরে
উত্তাপ, ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন অনিশ্চয়তা
অনলাইন ডেস্ক:
২৫ নভেম্বর ২০২৬

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। একই সঙ্গে ঢাকা-দিল্লি সম্পর্কেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু এবং দিল্লিতে তার রাজনৈতিক তৎপরতা দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে।২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। তার সঙ্গে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও বিভিন্ন দেশে আশ্রয় নেন।দীর্ঘ সময় পর গত ৫ আগস্ট দিল্লি থেকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে যুক্ত হন শেখ হাসিনা। এতে নাখোশ হয় ঢাকা। কূটনৈতিক বিশ্লেষকদের ভাষ্য, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, শেখ হাসিনার ওই সংবাদ সম্মেলনের পর তা বাধাগ্রস্ত হয়। পরে নানা ইস্যুতে দুই দেশের মধ্যে আস্থার সংকট আরও বেড়েছে।

এরই মধ্যে ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। তার এই ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে গত ৯ নভেম্বর নতুন পাসপোর্টের আবেদনও করেছেন তিনি। পাশাপাশি ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি পালনের খবরও সামনে এসেছে।

অন্যদিকে, শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফেরত পাঠাতে শুরু থেকেই ভারতের কাছে দাবি জানিয়ে আসছে বাংলাদেশ। তবে দিল্লি বিষয়টিকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করলেও এখন পর্যন্ত প্রত্যর্পণের দৃশ্যমান উদ্যোগ নেয়নি।সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমানের মতে, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ঢাকার অবস্থান স্পষ্ট ও কঠোর। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে নোট ভারবাল এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের অবস্থান জানিয়েছে।

অন্যদিকে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. এম জসিম উদ্দিন মনে করেন, দুই দেশের সম্পর্ক এখন গুরুত্বপূর্ণ কূটনৈতিক সন্ধিক্ষণে রয়েছে। বাংলাদেশের বিচারিক প্রক্রিয়াকে সম্মান জানানোই সুসম্পর্কের অন্যতম শর্ত। তবে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।

সব মিলিয়ে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, প্রত্যর্পণ ইস্যু এবং দুই দেশের পারস্পরিক আস্থার সংকট—সবকিছু মিলিয়ে ডিসেম্বরকে ঘিরে বাংলাদেশের রাজনীতি ও ঢাকা-দিল্লি সম্পর্ক কোন দিকে যায়, এখন সেদিকেই নজর বিশ্লেষকদের।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৫ নভেম্বর, ২০২৬, ০৬:৪৪ পিএম

ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা ঘিরে উত্তাপ, ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন অনিশ্চয়তা

জাতীয়
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।