নন্দিত টিভি
ই-পেপার
২৫ নভেম্বর ২০২৬
বুধবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ
দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান
অনলাইন ডেস্ক:
২৫ নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও রপ্তানিমুখী শিল্পে রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের হালাল মাংস, দুগ্ধজাত পণ্য, পোলট্রি ও চামড়াজাত পণ্য রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে।‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, বাংলাদেশ ইতোমধ্যে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম বা হ্যাচিং এগ রপ্তানি করেছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানের অন্যতম চালিকাশক্তি প্রাণিসম্পদ খাত। দুধ, মাংস ও ডিমের চাহিদা পূরণের পাশাপাশি দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ মানুষের আয় বৃদ্ধিতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতের উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব। পাশাপাশি আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ ও গবেষণায় গুরুত্ব দিতে হবে।

প্রধানমন্ত্রী জানান, স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। আর দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত ও পোলট্রি পণ্য রপ্তানি হতে পারে সম্ভাবনাময় ক্ষেত্র।তিনি বলেন, প্রাণিসম্পদ খাত এখন শুধু গ্রামীণ পর্যায়ে গবাদিপশু পালনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি দ্রুত বাণিজ্যিক, উৎপাদনমুখী ও রপ্তানিমুখী শিল্পে রূপ নিচ্ছে।আগামী ২৬ থেকে ২৮ ডিসেম্বর পালিত হবে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’। এবারের প্রতিপাদ্য—‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।

এ আয়োজনের সঙ্গে যুক্ত খামারি, উদ্যোক্তা, গবেষক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়ে সপ্তাহটির সার্বিক সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৭ নভেম্বর, ২০২৬, ১১:১০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৫ নভেম্বর, ২০২৬, ০৬:২৩ পিএম

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয়
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।