নারায়ণগঞ্জের বন্দরের ৬নং বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আবুল কাউছার (আশা)। তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন হারুনুর রশিদ লিটন এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাকিব মোহাম্মদ রাইয়ান, বন্দর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি।এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তারা মিয়া, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি; মোঃ শাহিন আহমেদ, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক; মোঃ ওয়াদুদ সাগর, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মঞ্জুর আলম, মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান; মোঃ আজিমুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং মোঃ মাসুদ রানা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, শেখ জামাল উচ্চ বিদ্যালয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহিদ হাছান পাপ্পু, অত্র বিদ্যালয়ের সভাপতি ও মুছাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি।বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা শিক্ষার্থীদের শিক্ষাজীবনের পরবর্তী ধাপে সাফল্য, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের এমন আয়োজন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও উপস্থিত অতিথিদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।