নন্দিত টিভি
ই-পেপার
২৫ নভেম্বর ২০২৬
বুধবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
গাজায় মেনিনজাইটিসের প্রকোপ, মহামারি সতর্কতা জারি

গাজায় মেনিনজাইটিসের প্রকোপ,
মহামারি সতর্কতা জারি
অনলাইন ডেস্ক:
২৫ নভেম্বর ২০২৬

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রাণঘাতী মেনিনজাইটিস রোগের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় উপত্যকার সব প্রশাসনিক এলাকায় ‘মহামারি সতর্কতা’ জারি করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সংস্থাটির আশঙ্কা, দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণ করা না গেলে কয়েক লাখ মানুষের জীবন ঝুঁকিতে পড়তে পারে। সবচেয়ে বেশি উদ্বেগ রয়েছে শিশুদের নিয়ে।মেনিনজাইটিস মস্তিষ্ক ও মেরুদণ্ডের সুরক্ষাকারী আবরণ বা ঝিল্লির প্রদাহজনিত একটি গুরুতর রোগ। বিশেষ করে ব্যাকটেরিয়াজনিত মেনিনজাইটিস দ্রুত প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এ কারণে আক্রান্ত ব্যক্তির জরুরি চিকিৎসা প্রয়োজন।

গাজার জনস্বাস্থ্য বিভাগের প্রাথমিক স্বাস্থ্যসেবা বিভাগের উপমহাপরিচালক চিকিৎসক নিদাল ঘুনাইম জানিয়েছেন, গত অক্টোবর মাসে উপত্যকায় মেনিনজাইটিসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৭২ জনে দাঁড়িয়েছে। অথচ সাধারণত প্রতি মাসে এ রোগে আক্রান্তের সংখ্যা ৩০ থেকে ৫০ জনের মধ্যে থাকে। অর্থাৎ স্বাভাবিক সময়ের তুলনায় আক্রান্তের হার আট গুণেরও বেশি বেড়েছে।ঘুনাইমের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে গাজায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাম্প্রতিক সংক্রমণ বৃদ্ধির সময় আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর—এই তিন মাসেই মারা গেছেন পাঁচজন।পরিস্থিতির অবনতি ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের প্রতি জরুরি প্রতিক্রিয়া পরিকল্পনা সক্রিয় করার আহ্বান জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, গাজার অবকাঠামো ধ্বংস, আশ্রয়কেন্দ্রগুলোতে অতিরিক্ত মানুষের বসবাস, পানীয় জলের সঙ্গে পয়োনিষ্কাশনের পানি মিশে যাওয়া এবং বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এসব কারণে রোগের বিস্তার বাড়ছে বলে মনে করছে কর্তৃপক্ষ।

মেনিনজাইটিসের প্রকোপ বৃদ্ধির জন্য ইসরায়েলি দখলদার বাহিনীকে দায়ী করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের অভিযোগ, পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ, জীবাণুনাশক উপকরণ এবং জ্বালানি প্রবেশে বাধা দেওয়ায় স্বাস্থ্যঝুঁকি আরও বেড়েছে।

মন্ত্রণালয় সতর্ক করেছে, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও জরুরি সহায়তা দ্রুত নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ আশ্রয়কেন্দ্রে বসবাসকারী শিশু এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ মানুষের জীবন নিয়ে উদ্বেগ বাড়ছে।

এ অবস্থায় সংক্রমণ নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ, চিকিৎসাসামগ্রী সরবরাহ এবং পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে আন্তর্জাতিক সহায়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৭ নভেম্বর, ২০২৬, ১১:১০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৫ নভেম্বর, ২০২৬, ০৩:৩৮ পিএম

গাজায় মেনিনজাইটিসের প্রকোপ, মহামারি সতর্কতা জারি

আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।