নন্দিত টিভি
ই-পেপার
২৫ নভেম্বর ২০২৬
বুধবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
মিস ইউনিভার্সে স্বপ্নভঙ্গ, আবেগঘন বার্তা দিলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্সে স্বপ্নভঙ্গ, আবেগঘন বার্তা
দিলেন সামিরা খান মাহি
অনলাইন ডেস্ক:
২৫ নভেম্বর ২০২৬

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সেরা ৩০ সেমিফাইনালিস্টের তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহির। প্রত্যাশিত ফল অর্জন করতে না পারায় আক্ষেপ প্রকাশের পাশাপাশি প্রতিযোগিতায় দেশবাসীর ভালোবাসা, দোয়া ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে মাহি লিখেছেন, বাংলাদেশের মানুষ তাকে ঘিরে অনেক স্বপ্ন ও প্রত্যাশা করেছিলেন। তার জন্য এত ভালোবাসা, দোয়া, ভোট এবং সময় দেওয়ায় সবার প্রতি কৃতজ্ঞ তিনি। বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল করার ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি বলে জানিয়েছেন এই প্রতিযোগী।

নিজের সর্বোচ্চ চেষ্টা করার কথা উল্লেখ করে মাহি বলেন, দেশের মানুষের প্রতিনিধিত্ব করতে তিনি কোনো কমতি রাখেননি। তার জন্য দেশবাসী যেভাবে দিনরাত পাশে ছিলেন, তা কখনো ভুলবেন না। তবে মানুষের প্রত্যাশার প্রতিদান দিতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন তিনি।প্রত্যাশিত ফল না এলেও মিস ইউনিভার্সের পুরো যাত্রাকে মূল্যবান অভিজ্ঞতা হিসেবে দেখছেন মাহি। তার ভাষ্য, জীবনের সব চেষ্টা কাঙ্ক্ষিত ফল বয়ে আনে না, কিন্তু তাতে সেই চেষ্টার মূল্য কমে যায় না। প্রতিযোগিতায় পাওয়া অভিজ্ঞতা, মুহূর্ত ও অনুভূতি আজীবন মনে রাখবেন তিনি। দেশবাসীর দেওয়া ভালোবাসাকে যেকোনো অর্জনের চেয়ে বড় বলেও উল্লেখ করেন।

পোস্টের শেষাংশে বাংলাদেশের প্রতি নিজের ভালোবাসা ও গর্বের কথা তুলে ধরে মাহি লেখেন, বাংলাদেশই তার পরিচয় ও গর্ব। মানুষের ভালোবাসা সঙ্গে নিয়েই সামনে এগিয়ে যেতে চান তিনি। পাশাপাশি তার ওপর বিশ্বাস রাখা এবং পাশে থাকার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানান।উল্লেখ্য, ২০১৯ সালে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ। সে বছর দেশের প্রতিনিধিত্ব করেন শিরিন আক্তার শিলা। এরপর ২০২৪ সালে অংশ নেন অনিকা আলম। গত বছর তানজিয়া জামান মিথিলা প্রথমবারের মতো বাংলাদেশকে সেরা ৩০-এ জায়গা করে দেন। এবার সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা ছিল সামিরা খান মাহিকে ঘিরে। তবে সেরা ৩০-এর তালিকায় জায়গা না হওয়ায় সেমিফাইনালের প্রথম বাছাইপর্বেই শেষ হয় তার প্রতিযোগিতার যাত্রা।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৫ নভেম্বর, ২০২৬, ০৩:১৪ পিএম

মিস ইউনিভার্সে স্বপ্নভঙ্গ, আবেগঘন বার্তা দিলেন সামিরা খান মাহি

বিনোদন
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।