নন্দিত টিভি
ই-পেপার
২৫ নভেম্বর ২০২৬
বুধবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
তিন লাখ ছাত্রীর জন্য সাইকেল, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

তিন লাখ ছাত্রীর জন্য সাইকেল,
নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক:
২৫ নভেম্বর ২০২৬

রাজধানীর সচিবালয়ে বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ নভেম্বর) সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে পৌঁছানোর পর বেশ কিছুক্ষণ বাইসাইকেল চালান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।তবে প্রধানমন্ত্রীর সাইকেল চালানোর পেছনে ছিল বিশেষ উদ্দেশ্য। দেশের মেধাবী ছাত্রীদের জন্য সরকারের উপহার হিসেবে নির্ধারিত বাইসাইকেলের মান ও ব্যবহারিক দিক নিজে পরীক্ষা করে দেখতেই তিনি সেগুলো চালান।

জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক প্রদর্শনীতে ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য বিভিন্ন ধরনের বাইসাইকেলের নমুনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। সাইকেলগুলোর গুণগত মান ও ব্যবহারিক সুবিধা পরখ করতে তিনি নিজেই কয়েকটি চালিয়ে দেখেন।সরকারের পরিকল্পনা অনুযায়ী, দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার কমানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। বাইসাইকেল বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বাড়বে। একই সঙ্গে পড়াশোনায় তাদের আগ্রহ ধরে রাখতেও উদ্যোগটি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে গিয়ে বিশেষ ধরনের সামরিক যান এটিভি চালিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পরদিনই সচিবালয়ে ছাত্রীদের জন্য বরাদ্দ বাইসাইকেল চালিয়ে দেখলেন তিনি। পরপর দুই দিনে প্রধানমন্ত্রীর এভাবে ভিন্ন ধরনের যান চালানোর বিষয়টি আলোচনায় এসেছে।

বুধবারের বাইসাইকেল প্রদর্শনীতে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।সরকারের এ পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের ২০ হাজার বিদ্যালয়ের তিন লাখ মেধাবী ছাত্রী বাইসাইকেল পাবে। মেয়েদের শিক্ষায় উৎসাহ জোগানো এবং বিদ্যালয়ে তাদের উপস্থিতি ও পড়াশোনা অব্যাহত রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৬, ১০:৫০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৫ নভেম্বর, ২০২৬, ০২:৪৪ পিএম

তিন লাখ ছাত্রীর জন্য সাইকেল, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

জাতীয়
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।