নন্দিত টিভি
ই-পেপার
২৫ নভেম্বর ২০২৬
বুধবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
৪০৩ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকার, চাপে বাংলাদেশ

৪০৩ রানের লিড নিয়ে ইনিংস
ঘোষণা দক্ষিণ আফ্রিকার, চাপে বাংলাদেশ
অনলাইন ডেস্ক:
২৫ নভেম্বর ২০২৬

সেঞ্চুরিয়ন টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর আগেই প্রথম ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ৭ উইকেটে ৪৯৪ রান তুলে ইনিংস ঘোষণা করায় বাংলাদেশের বিপক্ষে ৪০৩ রানের বিশাল লিড পেয়েছে স্বাগতিকরা।

এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। দলের হয়ে ইনিংস শুরু করেছেন দুই ওপেনার তানজিদ তামিম ও মাহফিজুল ইসলাম।এর আগে দ্বিতীয় দিনের খেলা শেষে ৬ উইকেটে ৪৯৪ রান সংগ্রহ করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে তৃতীয় দিন মাঠে নেমেই আর ব্যাটিং না করে ইনিংস ঘোষণা করে দলটি। অন্যদিকে, নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।

দ্বিতীয় দিনে ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে দাপট দেখান মার্কেস অ্যাকারম্যান ও ভিয়ান মুল্ডার। অ্যাকারম্যান খেলেন রেকর্ড গড়া ১৫০ রানের ইনিংস। এর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হয়ে দ্রুততম দেড়শ রানের রেকর্ড গড়েন তিনি। অন্যদিকে, ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি তুলে নেন ভিয়ান মুল্ডার।এ ছাড়া মার্কো ইয়ানসেন ৬৭ রান নিয়ে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেন। তবে তৃতীয় দিনে আর ব্যাটিংয়ে না নেমে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।এখন বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। ফলোঅন এড়ানোর পাশাপাশি ইনিংস পরাজয় থেকে বাঁচতে হলে ব্যাট হাতে ভালো করতে হবে সফরকারীদের। প্রথম ইনিংসে ৪০৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছে বাংলাদেশ।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৫ নভেম্বর, ২০২৬, ০২:৩০ পিএম

৪০৩ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকার, চাপে বাংলাদেশ

খেলাধুলা
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।