নন্দিত টিভি
ই-পেপার
২৫ নভেম্বর ২০২৬
বুধবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের যুক্তি চলছে

জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের
মামলায় দ্বিতীয় দিনের যুক্তি চলছে
নিজস্ব প্রতিবেদক:
২৫ নভেম্বর ২০২৬

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের যুক্তি উপস্থাপন চলছে।বুধবার (২৫ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ প্রসিকিউশনের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এ সময় অপর প্রসিকিউটর ও আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত রয়েছেন। মামলার কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার প্রথম দিনের যুক্তি উপস্থাপনে জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও হত্যার অভিযোগের বিভিন্ন তথ্য তুলে ধরেন চিফ প্রসিকিউটর। এ সময় তাঁর দেহরক্ষী ইমরুল কায়েস এবং মামলার আরেক সাক্ষী অবসরপ্রাপ্ত মেজর সাব্বির রহমান ওসমানীর জবানবন্দি উপস্থাপন করা হয়।পাশাপাশি মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দিও তুলে ধরা হয়। এর মাধ্যমে সেনাবাহিনীতে জিয়াউল আহসানের কর্মকাণ্ডের বিভিন্ন দিক ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করে প্রসিকিউশন।

প্রথম দিনের শুনানিতে চিফ প্রসিকিউটর তাঁর দীর্ঘ ৩৮ বছরের আইন পেশার অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, তিন খুন, সাত খুন ও বিডিআর বিদ্রোহের মামলাসহ অনেক ভয়াবহ অপরাধের বিচারপ্রক্রিয়ায় তিনি যুক্ত ছিলেন। তবে জিয়াউল আহসানের মতো নির্মম কাউকে দেখেননি বলে মন্তব্য করেন তিনি।

প্রসিকিউশনের বক্তব্যে হত্যার পদ্ধতি এবং মরদেহ গুমের অভিযোগের ভয়াবহ বিবরণও উঠে আসে। চিফ প্রসিকিউটর দাবি করেন, রক্তের ছিটা এড়াতে বালিশ ব্যবহার করে মাথায় গুলি করে হত্যার পাশাপাশি মরদেহের পেটে কাটাছেঁড়া করে নাড়িভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে।

এ ছাড়া সুন্দরবন এলাকায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ জিয়াউল আহসানের নেতৃত্বে সংঘটিত হয়েছে বলে অভিযোগ করা বিভিন্ন হত্যার ঘটনাও ট্রাইব্যুনালে তুলে ধরেন তিনি।

মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান বুধবার কারাগার থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিচারকাজে অংশ নিয়েছেন। প্রথম দিনের যুক্তি উপস্থাপনের সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলে মামলাটি রায় ঘোষণার পর্যায়ে পৌঁছাবে। তবে এখনো বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে উভয় পক্ষের বক্তব্য উপস্থাপন চলছে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৮ নভেম্বর, ২০২৬, ০৩:১১ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৫ নভেম্বর, ২০২৬, ০১:৪৪ পিএম

জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের যুক্তি চলছে

জাতীয়
নিজস্ব প্রতিবেদক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।