নন্দিত টিভি
ই-পেপার
২৫ নভেম্বর ২০২৬
বুধবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
‘দেশ ছাড়তে হতে পারে’ বিএনপি নেতাকে উদ্দেশ্য করে শহীদুল্লাহ রাসেলের বিস্ফোরক স্ট্যাটাস

‘দেশ ছাড়তে হতে পারে’ বিএনপি নেতাকে
উদ্দেশ্য করে শহীদুল্লাহ রাসেলের বিস্ফোরক স্ট্যাটাস
মোঃ নুর নবী জনি ষ্টাফ:
২৫ নভেম্বর ২০২৬

মামলা-হামলা ও ভয়ভীতি দেখিয়ে প্রকৃত সাংবাদিকদের কলম থামানো বা দমানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও জাগো নারায়ণগঞ্জ ২৪ ডট কমের সম্পাদক ও প্রকাশক শহীদুল্লাহ রাসেল। মঙ্গলবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডি থেকে দেওয়া এক স্ট্যাটাসে বিএনপির এক নেতাকে উদ্দেশ্য করে তিনি এই কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। পোস্টটি প্রকাশের পরপরই স্থানীয় রাজনৈতিক ও সাংবাদিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

​ফেসবুক পোস্টে ‘Journalist Shahidullah Rasel’ উল্লেখ করেন, অতীতেও যারা সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করেছে, শেষ পর্যন্ত তাদেরই পতন ঘটেছে। অতীতের উদাহরণ টেনে তিনি লেখেন, মিথ্যা মামলা দায়েরকারীদের মধ্যে একজনের পরিবার ইতোমধ্যে দেশ ছেড়ে পালিয়ে গেছে। এছাড়া অপর একজনের পরিবার দলের সব পদ-পদবি হারিয়ে বর্তমানে দলে ফেরার জন্য কেন্দ্রীয় বিএনপির দপ্তরে লিখিত আবেদন করেছে বলেও তিনি পোস্টে দাবি করেন।

​সংশ্লিষ্ট ওই বিএনপি নেতাকে সতর্ক করে শহীদুল্লাহ রাসেল আরও লেখেন, এমন কর্মকাণ্ড অব্যাহত থাকলে তাকেও গণপিটুনির শিকার হয়ে দেশ ছেড়ে পালাতে হতে পারে। ওই নেতার বিদেশে বাড়ি নির্মাণের প্রস্তুতি চলছে বলেও এলাকায় জনশ্রুতি রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

​কোনো ধরনের চাপে নতি স্বীকার না করার ঘোষণা দিয়ে পোস্টের শেষাংশে এই সাংবাদিক দৃঢ়তার সাথে জানান, তিনি নারায়ণগঞ্জেই আছেন এবং ইনশাআল্লাহ সেখানেই থাকবেন। এদিকে, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানিমূলক মামলার প্রসঙ্গটি সামনে আসায় বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহল ও গণমাধ্যমকর্মীদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৬, ১০:৫০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৫ নভেম্বর, ২০২৬, ১২:০৬ পিএম

‘দেশ ছাড়তে হতে পারে’ বিএনপি নেতাকে উদ্দেশ্য করে শহীদুল্লাহ রাসেলের বিস্ফোরক স্ট্যাটাস

দেশ ও জনপদ
মোঃ নুর নবী জনি ষ্টাফ

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।