নন্দিত টিভি
ই-পেপার
২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপ, দেশে ফিরছেন শফিকুর রহমান

প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপ,
দেশে ফিরছেন শফিকুর রহমান
অনলাইন ডেস্ক:
২৪ নভেম্বর ২০২৬

পূর্বনির্ধারিত সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মালয়েশিয়া সফর স্থগিত করে মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানাতে সমবেত হন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি।এর আগে অস্ট্রেলিয়া সফর শেষে মালয়েশিয়ায় একটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল জামায়াত আমিরের। সব মিলিয়ে আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাঁর দেশে ফেরার পূর্বনির্ধারিত সূচি ছিল। তবে মালয়েশিয়ার এক দিনের সফর বাতিল করে আগেভাগেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।

মঙ্গলবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে শফিকুর রহমান জানান, অস্ট্রেলিয়ায় চার দিনের সফর শেষে দেশের পথে রওনা হয়েছেন তিনি। প্রবাসী বাংলাদেশিদের আন্তরিকতায় মুগ্ধতা প্রকাশ করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান জামায়াত আমির।তিনি লেখেন, প্রবাসীরা গভীর আন্তরিকতায় বাংলাদেশকে ধারণ করেন, দেশকে নিয়ে স্বপ্ন দেখেন এবং দেশের জন্য অবদান রাখতে চান। তাই বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের প্রাপ্য সম্মান দেওয়া দেশের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

সফর সংক্ষিপ্ত করার বিষয়ে শফিকুর রহমান জানান, একান্ত প্রয়োজনে মালয়েশিয়ায় নির্ধারিত এক দিনের সফর স্থগিত করেছেন। নিকট ভবিষ্যতে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাতের আশাও প্রকাশ করেন তিনি।এদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, সফর সংক্ষিপ্ত করে আমিরের দেশে ফেরার অন্যতম কারণ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপ। এ জন্য দল তাঁর দেশে ফেরার প্রয়োজনীয়তা অনুভব করেছে বলে জানান তিনি।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৪ নভেম্বর, ২০২৬, ০৬:৫১ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপ, দেশে ফিরছেন শফিকুর রহমান

রাজনীতি
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।