নন্দিত টিভি
ই-পেপার
২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
হাসিনাকে নিয়ে কঠোর বার্তা, দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা

হাসিনাকে নিয়ে কঠোর বার্তা, দেশে
ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা
অনলাইন ডেস্ক:
২৪ নভেম্বর ২০২৬

বিদেশে অবস্থানরত অন্য দণ্ডিত পলাতক আসামিদের ক্ষেত্রে বাংলাদেশের আইন যেভাবে প্রয়োগ করা হয়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রেও একই আইন কার্যকর হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর আকাশপথে বাংলাদেশে ফিরতে চান বার্তা সংস্থা রয়টার্সের এমন একটি প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে।

তিনি বলেন, কে কী বলছেন কিংবা শেখ হাসিনা যেখানেই আত্মগোপনে থাকুন না কেন, বাংলাদেশের মাটিতে পা রাখলে তাঁকে গ্রেপ্তার করা হবে।

শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, শেখ হাসিনা একজন দণ্ডিত অপরাধী ও সাজাপ্রাপ্ত আসামি। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তাঁর বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। দেশের প্রচলিত আইন অনুযায়ী তাঁর ক্ষেত্রে বিশেষ কোনো সুবিধা বা আলাদা আচরণের সুযোগ নেই।বিদেশে অবস্থানরত দণ্ডিত ব্যক্তিদের বিষয়ে বাংলাদেশের প্রচলিত আইনে যে ব্যবস্থা রয়েছে, শেখ হাসিনার ক্ষেত্রেও সরকারের অবস্থান একই থাকবে বলে আবারও স্পষ্ট করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৭ নভেম্বর, ২০২৬, ১১:১০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৪ নভেম্বর, ২০২৬, ০৬:৪৭ পিএম

হাসিনাকে নিয়ে কঠোর বার্তা, দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা

জাতীয়
অনলাইন ডেস্ক
হাসিনাকে নিয়ে কঠোর বার্তা, দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা

বিদেশে অবস্থানরত অন্য দণ্ডিত পলাতক আসামিদের ক্ষেত্রে বাংলাদেশের আইন যেভাবে প্রয়োগ করা হয়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রেও একই আইন কার্যকর হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর আকাশপথে বাংলাদেশে ফিরতে চান বার্তা সংস্থা রয়টার্সের এমন একটি প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে।

তিনি বলেন, কে কী বলছেন কিংবা শেখ হাসিনা যেখানেই আত্মগোপনে থাকুন না কেন, বাংলাদেশের মাটিতে পা রাখলে তাঁকে গ্রেপ্তার করা হবে।

শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, শেখ হাসিনা একজন দণ্ডিত অপরাধী ও সাজাপ্রাপ্ত আসামি। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তাঁর বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। দেশের প্রচলিত আইন অনুযায়ী তাঁর ক্ষেত্রে বিশেষ কোনো সুবিধা বা আলাদা আচরণের সুযোগ নেই।বিদেশে অবস্থানরত দণ্ডিত ব্যক্তিদের বিষয়ে বাংলাদেশের প্রচলিত আইনে যে ব্যবস্থা রয়েছে, শেখ হাসিনার ক্ষেত্রেও সরকারের অবস্থান একই থাকবে বলে আবারও স্পষ্ট করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

নন্দিত টিভি

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।