নন্দিত টিভি
ই-পেপার
২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
নবম পে স্কেলে ৯ দফা সংশোধনী প্রস্তাব, ২০ বছরেই স্বেচ্ছা অবসরের দাবি

নবম পে স্কেলে ৯ দফা সংশোধনী
প্রস্তাব, ২০ বছরেই স্বেচ্ছা অবসরের দাবি
অনলাইন ডেস্ক:
২৪ নভেম্বর ২০২৬

প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেলে বৈষম্য ও অসংগতি দূর করতে ৯ দফা সংশোধনী প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে গ্রেডভিত্তিক মূল বেতনের ব্যবধান যৌক্তিক করা, সব গ্রেডে বাড়িভাড়ার অভিন্ন নীতিমালা, শিক্ষা ও উৎসব ভাতা বৃদ্ধি, বৈশাখী ভাতা ৩০ শতাংশ নির্ধারণ এবং ২০ বছর চাকরি পূর্ণ হলে স্বেচ্ছায় অবসরের সুযোগ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় বেতন স্কেল-২০২৬ পর্যালোচনা কমিটির আহ্বায়কের কাছে স্মারকলিপি দিয়ে এসব দাবি জানায় সংগঠনটি। এতে স্বাক্ষর করেন সংগঠনের আহ্বায়ক আব্দুল মালেক ও সদস্য সচিব আশিকুল ইসলাম।স্মারকলিপিতে বলা হয়, নতুন বেতন স্কেল প্রণয়নের উদ্যোগ প্রশংসনীয় হলেও বিভিন্ন গ্রেডের মূল বেতন, বাড়িভাড়া ও অন্যান্য ভাতার কাঠামোয় অসংগতি রয়েছে। এসব দূর করা না হলে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আর্থিক বৈষম্য আরও বাড়তে পারে।

সংগঠনটির প্রথম প্রস্তাব হলো, গ্রেডভিত্তিক মূল বেতনের ব্যবধান যৌক্তিক করা। উদাহরণ হিসেবে বলা হয়েছে, ২০তম গ্রেডের মূল বেতন ২০ হাজার টাকা এবং ১৯তম গ্রেডের ২০ হাজার ৫০০ টাকা। ব্যবধান মাত্র ৫০০ টাকা। আবার ১৮তম গ্রেডে ২১ হাজার এবং ১৭তম গ্রেডে ২১ হাজার ৪০০ টাকা নির্ধারণের প্রস্তাবে ব্যবধান থাকছে মাত্র ৪০০ টাকা। এতে পদোন্নতি, দায়িত্ব ও অভিজ্ঞতার যথাযথ আর্থিক স্বীকৃতি পাওয়া যায় না বলে দাবি সংগঠনটির।দ্বিতীয় প্রস্তাবে সব গ্রেডের জন্য বাড়িভাড়া ভাতার অভিন্ন নীতিমালা চালুর কথা বলা হয়েছে। বর্তমানে ১৬তম থেকে ২০তম গ্রেডে মূল বেতনের ৬০ শতাংশ এবং ১০ম থেকে ১৫তম গ্রেডে ৫০ শতাংশ বাড়িভাড়া নির্ধারণের প্রস্তাব রয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। এতে কোনো কোনো ক্ষেত্রে উচ্চতর গ্রেডে পদোন্নতি পেলেও বাড়িভাড়া কমে যাচ্ছে।

তৃতীয় প্রস্তাবে শিক্ষা ভাতা বাড়িয়ে এক সন্তানের জন্য মাসে ২ হাজার এবং দুই সন্তানের জন্য ৪ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে। সংগঠনটির ভাষ্য, প্রায় ১১ বছর ধরে শিক্ষা ভাতা অপরিবর্তিত থাকলেও ভর্তি, বেতন, বই-খাতা ও শিক্ষা উপকরণের খরচ অনেক বেড়েছে।চতুর্থ প্রস্তাবে নতুন মূল বেতনের ধাপ অনুযায়ী বার্ষিক উৎসব ভাতা নির্ধারণের দাবি করা হয়েছে। পঞ্চম প্রস্তাবে বৈশাখী ভাতা মূল বেতনের ৩০ শতাংশ করার পাশাপাশি সর্বনিম্ন ৬ হাজার ও সর্বোচ্চ ২৫ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। বিকল্প হিসেবে আগের ২০ শতাংশ হার বহাল রাখার কথাও বলেছে সংগঠনটি। তাদের দাবি, বর্তমান প্রস্তাবে বৈশাখী ভাতা ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

ষষ্ঠ প্রস্তাবে চাকরিতে প্রথম যোগদানের তারিখ থেকে চাকরিকাল গণনা করে উচ্চতর গ্রেড দেওয়ার দাবি জানানো হয়েছে। সংগঠনটির মতে, উন্নীত গ্রেড ও উচ্চতর গ্রেড আলাদা বিষয়। উন্নীত গ্রেড পদকাঠামো বা পদোন্নতির সঙ্গে সম্পর্কিত হলেও উচ্চতর গ্রেড নির্ভর করে চাকরিকাল, অভিজ্ঞতা ও বিধি অনুযায়ী প্রাপ্যতার ওপর।

সপ্তম প্রস্তাবে ২৫ বছরের পরিবর্তে ২০ বছর চাকরি পূর্ণ হলে স্বেচ্ছায় অবসরের সুযোগ দেওয়ার দাবি করা হয়েছে। এ ক্ষেত্রে প্রচলিত বিধি অনুযায়ী পূর্ণ পেনশন ও গ্র্যাচুইটি সুবিধা দেওয়ার প্রস্তাব রয়েছে।

অষ্টম প্রস্তাবে ১৬তম ও ১৫তম গ্রেডের মূল বেতন ও বাড়িভাড়ার অসংগতি দূর করার কথা বলা হয়েছে। স্মারকলিপির উদাহরণ অনুযায়ী, ১৬তম গ্রেডে ২১ হাজার ৯০০ টাকা মূল বেতনের বিপরীতে ৬০ শতাংশ হারে বাড়িভাড়া ১৩ হাজার ১৪০ টাকা। অন্যদিকে ১৫তম গ্রেডে ২২ হাজার ৮০০ টাকা মূল বেতনের বিপরীতে ৫০ শতাংশ হারে বাড়িভাড়া ১১ হাজার ৪০০ টাকা। ফলে পদোন্নতির পর মূল বেতন বাড়লেও বাড়িভাড়া কমে যাওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে।নবম প্রস্তাবে ২০১৫ সালের আগে শতভাগ পেনশন সমর্পণকারী কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে ১৫ বছরের পরিবর্তে ১০ বছর পর সমর্পিত পেনশন ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে। সংগঠনটির বক্তব্য,

পারিবারিক প্রয়োজনে অনেকে শতভাগ পেনশন সমর্পণ করেছিলেন। তাঁদের কেউ এখন বৃদ্ধাশ্রমে রয়েছেন, কেউ মানবেতর জীবনযাপন করছেন; আবার অনেকে মারা গেছেন। অবসরের পর দীর্ঘ ১৫ বছর অপেক্ষার পরিবর্তে ১০ বছরেই পেনশন ফেরত দেওয়ার প্রস্তাব করেছে তারা।স্মারকলিপির শেষাংশে সংগঠনটি বলেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, আর্থিক বৈষম্য নিরসন এবং জীবনযাত্রার মানোন্নয়নে প্রস্তাবগুলো বিবেচনা করা প্রয়োজন। এ ছাড়া সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাত সদস্যের একটি প্রতিনিধিদলকে পর্যালোচনা কমিটির সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৬, ১০:৫০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৪ নভেম্বর, ২০২৬, ০৬:৪১ পিএম

নবম পে স্কেলে ৯ দফা সংশোধনী প্রস্তাব, ২০ বছরেই স্বেচ্ছা অবসরের দাবি

জাতীয়
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।