নন্দিত টিভি
ই-পেপার
২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে কিশোরগঞ্জ

ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট
টুর্নামেন্ট শুরু হচ্ছে কিশোরগঞ্জ
নিজাম উদ্দীন:
২৪ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জ জেলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট। আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে হবিগঞ্জ অনূর্ধ্ব-১৮ জেলা দল ও ব্রাহ্মণবাড়িয়া অনূর্ধ্ব-১৮ জেলা দল।​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন এবং কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজী ইসরাইন মিয়া।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও কিশোরগঞ্জ জেলা প্রশাসক সোহানা নাসরিন।​অংশগ্রহণকারী দলসমূহ: ​কুমিল্লা অনূর্ধ্ব-১৮ জেলা দল। ​হবিগঞ্জ অনূর্ধ্ব-১৮ জেলা দল। ​মৌলভীবাজার অনূর্ধ্ব-১৮ জেলা দল, ​ব্রাহ্মণবাড়িয়া অনূর্ধ্ব-১৮ জেলা দল। ​কিশোরগঞ্জ জেলার ক্রিকেটকে আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ ক্রিকেট উপ-কমিটির সদস্য মো. জগলুল হাসান চয়ন।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৭ নভেম্বর, ২০২৬, ১১:২৪ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৪ নভেম্বর, ২০২৬, ০৬:৩০ পিএম

ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে কিশোরগঞ্জ

দেশ ও জনপদ
নিজাম উদ্দীন
ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ জেলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট। আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে হবিগঞ্জ অনূর্ধ্ব-১৮ জেলা দল ও ব্রাহ্মণবাড়িয়া অনূর্ধ্ব-১৮ জেলা দল।​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন এবং কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজী ইসরাইন মিয়া।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও কিশোরগঞ্জ জেলা প্রশাসক সোহানা নাসরিন।​অংশগ্রহণকারী দলসমূহ: ​কুমিল্লা অনূর্ধ্ব-১৮ জেলা দল। ​হবিগঞ্জ অনূর্ধ্ব-১৮ জেলা দল। ​মৌলভীবাজার অনূর্ধ্ব-১৮ জেলা দল, ​ব্রাহ্মণবাড়িয়া অনূর্ধ্ব-১৮ জেলা দল। ​কিশোরগঞ্জ জেলার ক্রিকেটকে আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ ক্রিকেট উপ-কমিটির সদস্য মো. জগলুল হাসান চয়ন।

নন্দিত টিভি

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।