নন্দিত টিভি
ই-পেপার
২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
জেনেলিয়ার কান থেকে মুখ দিয়ে দুল খুললেন ইমরান, শুরু বিতর্ক

জেনেলিয়ার কান থেকে মুখ দিয়ে
দুল খুললেন ইমরান, শুরু বিতর্ক
অনলাইন ডেস্ক:
২৪ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের পতনের পরও দলটির বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সন্ত্রাসবাদ অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, বাসে আগুন দেওয়া থেকে শুরু করে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের পাশাপাশি ভিডিও তৈরির কাজেও আওয়ামী লীগের লোকজন জড়িয়ে পড়েছে। এমনকি তারা এখন ছোটখাটো কনটেন্ট ক্রিয়েটরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে মোটরসাইকেল র‍্যালির উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, আওয়ামী লীগের কিছু লোক গোপনে ভিডিও তৈরি করছে। এসব ভিডিওতে খুব নিচু স্বরে ‘জয় বাংলা’ বলার দৃশ্য ধারণ করে পরে বিদেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তার দাবি, এ ধরনের ভিডিও তৈরি এখন একধরনের বার্তা প্রচারের কৌশলে পরিণত হয়েছে।তিনি বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। এরপর দলটির নেতাকর্মীরা যেসব কর্মকাণ্ড চালাচ্ছেন, তাতে বাংলাদেশে তাদের রাজনৈতিক পুনর্বাসনের সম্ভাবনা তো তৈরি হচ্ছেই না, বরং দলটি কতটা ফ্যাসিবাদী ও গণবিচ্ছিন্ন শক্তি, সেটিই বারবার প্রকাশ পাচ্ছে।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, তিনি দীর্ঘদিন ধরে দেশে থেকে যাওয়ার কথা বললেও শেষ পর্যন্ত দেশ ছেড়ে চলে গেছেন। এখন দেশে ফেরার কথা বললেও তার বক্তব্য ও বাস্তবতার মধ্যে পার্থক্য রয়েছে বলে মন্তব্য করেন হাসনাত। তবে তিনি চান শেখ হাসিনা দেশে ফিরে আসুন। তার ভাষায়, দেশে ফিরলে তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে।হাসনাত আরও বলেন, বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে। এ বিষয়ে এনসিপির অবস্থান স্পষ্ট। ভারতকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে। তার বিরুদ্ধে দেওয়া আদালতের রায় দ্রুত বাস্তবায়নেরও দাবি জানান তিনি। পাশাপাশি এনসিপির পাঁচ দফা দাবি আদায়ে সারা দেশে কর্মসূচি চলমান রয়েছে বলে জানান।

আওয়ামী লীগের বিরুদ্ধে আগুন সন্ত্রাস ও মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ তুলে হাসনাত বলেন, এসব কর্মকাণ্ড দলটির অভ্যাসগত সন্ত্রাসী আচরণের অংশ। তার দাবি, দেশে ও দেশের বাইরে বিভিন্ন জায়গায় একই ধরনের কর্মকাণ্ডের নজির দেখা যাচ্ছে।তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে একই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব কর্মকাণ্ডে ভারতের সরাসরি মদদ রয়েছে বলেও দাবি করেন তিনি।

হাসনাতের অভিযোগ, ভারতের ভূখণ্ড ব্যবহার করে এবং দেশটিতে প্রশিক্ষণ নিয়ে কিছু ব্যক্তি বাংলাদেশে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। পরে সীমান্ত পেরিয়ে আবার ভারতে ফিরে যাচ্ছে। তার ভাষায়, এভাবে আন্তসীমান্ত সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। এ বিষয়ে ভারতের প্রতি বাংলাদেশের অবস্থান স্পষ্ট করার কথাও বলেন তিনি।

মঙ্গলবারের এই কর্মসূচিতে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক তারেক এ. আদেলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, হাসনাত আবদুল্লাহর বক্তব্যে আওয়ামী লীগ ও ভারতের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো তার রাজনৈতিক বক্তব্যের অংশ। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৪ নভেম্বর, ২০২৬, ০৫:৩৩ পিএম

জেনেলিয়ার কান থেকে মুখ দিয়ে দুল খুললেন ইমরান, শুরু বিতর্ক

বিনোদন
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।