নন্দিত টিভি
ই-পেপার
২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
ডিসেম্বরে সীমান্তে বাড়তি সতর্কতা, অনুপ্রবেশের চেষ্টা করলে গ্রেপ্তার

ডিসেম্বরে সীমান্তে বাড়তি সতর্কতা,
অনুপ্রবেশের চেষ্টা করলে গ্রেপ্তার
অনলাইন ডেস্ক:
২৪ নভেম্বর ২০২৬

আগামী ডিসেম্বর মাসকে ঘিরে দেশের সীমান্তে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের কেউ দেশে প্রবেশের চেষ্টা করতে পারেন। তাদের মধ্যে কারও বিরুদ্ধে মামলা থাকলে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে চায় সরকার।মঙ্গলবার (২৪ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ডিসেম্বরকে সামনে রেখে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবির সতর্কতা ও অতিরিক্ত সদস্য মোতায়েনের বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকানো বিজিবির নিয়মিত দায়িত্ব। তবে ডিসেম্বর ঘিরে নানা আলোচনা থাকায় এ বিষয়ে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তাদের কেউ কেউ দেশে প্রবেশের চেষ্টা করতে পারেন। এসব ব্যক্তির অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে। কেউ দেশে ঢোকার চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে চায় সরকার।আওয়ামী লীগকে কেন্দ্র করে নেতাকর্মীদের দেশে ফিরে আসা নিয়ে এক ধরনের ধারণা তৈরির চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তার মতে, এ পরিস্থিতিতে কেউ কেউ সীমান্ত দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করতে পারেন। তাই কোনো অভিযুক্ত আসামি যেন সীমান্ত অতিক্রম করে দেশে ঢুকতে না পারেন, সে বিষয়ে বিজিবি বাড়তি সতর্ক থাকতে পারে।

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন কি না, সে বিষয়ে তার সঙ্গে সরকারের কোনো আলোচনার সুযোগ নেই বলে জানান জাহেদ উর রহমান।

তিনি বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশে আসবেন কি আসবেন না, এই আলোচনা হাসিনার সঙ্গে আমাদের না। এই আলোচনা আমাদের সঙ্গে ভারতের।’

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আরও জানান, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চায় সরকার। তিনি বাংলাদেশ বিমানে আসবেন, নাকি অন্য কোনো বিমানে ফিরবেন, সেটি পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে।

ডিসেম্বরকে ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, সীমান্তে অনুপ্রবেশ ঠেকানো ও অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৬, ১০:৫০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৪ নভেম্বর, ২০২৬, ০২:৪৪ পিএম

ডিসেম্বরে সীমান্তে বাড়তি সতর্কতা, অনুপ্রবেশের চেষ্টা করলে গ্রেপ্তার

জাতীয়
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।