নন্দিত টিভি
ই-পেপার
২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
মুকসুদপুর থানায় হামলার ভিডিও দিয়ে উল্লাস, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

মুকসুদপুর থানায় হামলার ভিডিও দিয়ে
উল্লাস, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
অনলাইন ডেস্ক:
২৪ নভেম্বর ২০২৬

বিএনপিতে ফিরে যাওয়ার বিষয়ে কোনো আবেদন করেননি বলে জানিয়েছেন দলটির সাবেক নেত্রী ও আলোচিত রাজনীতিক রুমিন ফারহানা। শুধু তাই নয়, তাঁর কোনো বক্তব্য বা আচরণেও বিএনপিতে ফেরার ইঙ্গিত নেই বলে স্পষ্ট করেছেন তিনি।সোমবার (২৩ নভেম্বর) দুপুর ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নিজের অবস্থান তুলে ধরেন রুমিন ফারহানা।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, অনেকেই অস্থির হয়ে জানতে চাইছেন, তিনি আবার বিএনপিতে ফিরবেন কি না। তাঁদের উদ্দেশে রুমিন বলেন, বিএনপিতে ফেরার জন্য তিনি কখনো কোনো আবেদন করেননি। তাঁর কোনো কথা বা আচরণ থেকে আবার দলটিতে ফেরার ইচ্ছা রয়েছে—এমনটা মনে করারও কোনো কারণ নেই। বর্তমানে আল্লাহ তাঁকে যে অবস্থানে রেখেছেন, সে জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এর আগে গত রোববার (২২ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর একটি বক্তব্যের ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে বলা হয়, সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃত নেতাদের মধ্যে অনেকে ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন।

ওই বক্তব্যে আরও বলা হয়, স্থানীয় রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় যাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা জরুরি কিংবা যাঁদের অপরাধ তুলনামূলক কম গুরুতর, তাঁদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।

রিজভীর এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর বহিষ্কৃত নেতাদের মধ্যে রুমিন ফারহানা বিএনপিতে ফিরছেন কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। তৈরি হয় নানা কৌতূহলও।এমন পরিস্থিতিতে নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে দলটিতে ফেরার বিষয়ে অবস্থান পরিষ্কার করলেন রুমিন ফারহানা। তিনি জানিয়েছেন, বিএনপিতে ফেরার জন্য কোনো আবেদন করেননি এবং তাঁর বক্তব্য বা আচরণেও এমন কোনো ইঙ্গিত নেই।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৬, ১০:৫০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৪ নভেম্বর, ২০২৬, ০২:২৭ পিএম

মুকসুদপুর থানায় হামলার ভিডিও দিয়ে উল্লাস, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

দেশ ও জনপদ
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।