নন্দিত টিভি
ই-পেপার
২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ মাহমুদ: ‘আসো, খাঁচা আর দড়ি রেডি আছে’

শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ মাহমুদ
‘আসো, খাঁচা আর দড়ি রেডি আছে’
অনলাইন ডেস্ক:
২৪ নভেম্বর ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার আগ্রহের খবর প্রকাশের পর তাকে উদ্দেশ করে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আসো খাঁচা আর দড়ি রেডি আছে।’

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন আসিফ মাহমুদ।

পোস্টে তিনি লেখেন, ‘ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে। বের করে দিচ্ছে ভালো কথা, ভারত আমাকে একটা বিমানও দিচ্ছে না। এটাও বাংলাদেশ থেকে চাইতে হচ্ছে।’এরপর ঢাকার উদ্ধৃতি দিয়ে আসিফ লেখেন, ‘আসো খাঁচা আর দড়ি রেডি আছে।’এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। ভারত থেকে দেশে ফেরার জন্য পাসপোর্টের পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের ব্যবস্থাও চেয়েছেন তিনি।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে বিমান পরিবহনের ব্যবস্থা চাওয়া হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট তারিখের কথা জানিয়েছেন শেখ হাসিনা। তার ফেরার আগ্রহের খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৪ নভেম্বর, ২০২৬, ০২:২৩ পিএম

শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ মাহমুদ: ‘আসো, খাঁচা আর দড়ি রেডি আছে’

রাজনীতি
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।