নন্দিত টিভি
ই-পেপার
২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
ইবির সমাবর্তনের রেজিস্ট্রেশনের সংখ্যা নিয়ে ধোঁয়াশা, তথ্য দিতে গড়িমসি প্রশাসনের

ইবির সমাবর্তনের রেজিস্ট্রেশনের সংখ্যা নিয়ে
ধোঁয়াশা, তথ্য দিতে গড়িমসি প্রশাসনের
এ এইচ এম মুজাহিদ:
২৪ নভেম্বর ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন করা শিক্ষার্থীর সংখ্যা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। নিবন্ধন কার্যক্রম চলমান থাকলেও এখন পর্যন্ত কতজন শিক্ষার্থী নিবন্ধন করেছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তর ও রেজিস্ট্রেশন উপকমিটির একাধিক দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলেও একেকজনের কাছ থেকে একেক রকম তথ্য পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল উপকমিটির এক সদস্য আনুমানিক ১ হাজার ৭০০ শিক্ষার্থী নিবন্ধন করেছেন বলে জানান। সন্ধ্যার পর উপকমিটির আরেক সদস্যের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ তথ্য জানানো নিষেধ রয়েছে। তবে তাঁর ধারণা, নিবন্ধনের সংখ্যা প্রায় ২ হাজার হতে পারে। অন্যদিকে, উপকমিটির আরেক সদস্য অনানুষ্ঠানিকভাবে প্রায় ৩ হাজার শিক্ষার্থী নিবন্ধন করেছেন বলে জানান। ফলে প্রকৃত নিবন্ধনকারীর সংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে প্রকৃতপক্ষে কতজন শিক্ষার্থী নিবন্ধন করেছেন এ তথ্য নিয়ে লুকোচুরি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে৷

এদিকে নিবন্ধনের তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের সঙ্গে যোগাযোগ করা হলে সেখান থেকে ‘ওপরের নির্দেশনা’ রয়েছে বলে জানানো হয়। পরে রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগ করতে বলা হলেও সেখান থেকেও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ৮ নভেম্বর পঞ্চম সমাবর্তনের অনলাইন নিবন্ধন পোর্টালের উদ্বোধন করা হয়। ১০ নভেম্বর থেকে পোর্টালটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। রেজিস্ট্রার দপ্তরের ৮ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২০২৭ সালের ২ ফেব্রুয়ারি পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিজ্ঞপ্তিতে নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।

নিবন্ধনের শেষ সময় ঘনিয়ে এলেও মোট নিবন্ধনকারীর সংখ্যা নিয়ে সংশ্লিষ্ট দপ্তর ও উপকমিটির মধ্যে সমন্বিত তথ্যের অভাব দেখা গেছে। উপকমিটির সদস্যদের কাছ থেকে ভিন্ন ভিন্ন সংখ্যা পাওয়া গেলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে আগামীকাল (২৫ নভেম্বর) নিবন্ধনের হালনাগাদ তথ্য জানানো হবে বলে জানিয়েছে উপকমিটি।এ বিষয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) সমাবর্তনের রেজিস্ট্রেশন উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান বলেন, “এটা এখনই বলা যাবে না। আগামীকাল (২৫ নভেম্বর) আমরা এগ্রিগেট করে জানাব।”

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৭ নভেম্বর, ২০২৬, ১১:১০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৪ নভেম্বর, ২০২৬, ০২:১৭ পিএম

ইবির সমাবর্তনের রেজিস্ট্রেশনের সংখ্যা নিয়ে ধোঁয়াশা, তথ্য দিতে গড়িমসি প্রশাসনের

ক্যাম্পাস
এ এইচ এম মুজাহিদ

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।