নন্দিত টিভি
ই-পেপার
২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি শিল্পী পারাস্তু আহমাদিকে ৭৪ বার বেত্রাঘাত

হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি শিল্পী
পারাস্তু আহমাদিকে ৭৪ বার বেত্রাঘাত
অনলাইন ডেস্ক:
২৪ নভেম্বর ২০২৬

ইরানে হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশনের ঘটনায় কঠোর শাস্তির মুখে পড়েছেন সংগীতশিল্পী পারাস্তু আহমাদি। জনসমক্ষে পোশাকবিধি লঙ্ঘন এবং অনলাইনে অশালীন বিষয়বস্তু প্রকাশের অভিযোগে তাকে ও তার দলের চার সদস্যকে ৭৪ বার করে বেত্রাঘাত করা হয়েছে। একই সঙ্গে দুই বছরের জন্য ভ্রমণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সোমবার, ২৩ নভেম্বর, সংগীতশিল্পী ও তার সহযোগীদের আইনজীবী এ তথ্য জানিয়েছেন। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম আল মনিটরের প্রতিবেদন অনুযায়ী, ইরানের সংস্কারপন্থী সংবাদমাধ্যম এমতেদাদ আইনজীবী মোস্তফা নিলির বরাত দিয়ে জানিয়েছে, পবিত্র নগরী কোমে এই শাস্তি কার্যকর করা হয়েছে।

শাস্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন পারাস্তু আহমাদি, কনসার্টে অংশ নেওয়া তিন সংগীতশিল্পী এবং তার প্রযোজক।২০২৪ সালের ডিসেম্বরে কোম শহরে হিজাব ছাড়াই একটি কনসার্টে গান পরিবেশন করেন ২৯ বছর বয়সী পারাস্তু আহমাদি। সে সময় তার পরনে ছিল হাতাকাটা পোশাক। অনুষ্ঠানে তিনি পরিবেশন করেন ঐতিহ্যবাহী ইরানি গান। কনসার্টের ভিডিওটি এখনো তার ইউটিউব চ্যানেলে রয়েছে, যা ৩৩ লাখের বেশি বার দেখা হয়েছে।কনসার্টের পরপরই ২০২৪ সালের ডিসেম্বরে তাকে গ্রেপ্তার করা হয়। যদিও অল্প সময়ের মধ্যেই মুক্তি পান তিনি। পরে গত জুনে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং সেপ্টেম্বরে সেই রায় বহাল রাখেন আদালত।

ইরানে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে জনসমক্ষে নারীদের চুল ঢেকে রাখা এবং ঢিলেঢালা পোশাক পরা আইনত বাধ্যতামূলক। তবে ২০২২ সালে পুলিশি হেফাজতে তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর দেশজুড়ে হিজাব আইনবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর থেকে অনেক নারীকে প্রকাশ্যে হিজাব ছাড়া চলাফেরা করতে দেখা যাচ্ছে।

এদিকে হিজাব আইন কার্যকরে আরও কঠোর পদক্ষেপের কথা জানিয়েছেন ইরানি কর্মকর্তারা। গত অক্টোবরের শেষ দিকে তেহরানের সরকারি কৌঁসুলি আলী সালেহি হিজাবসংক্রান্ত বিধি কার্যকরে ব্যর্থ সরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। এর আগে ২০২৫ সালের অক্টোবরে এক কর্মকর্তা জানিয়েছিলেন, হিজাব আইন বাস্তবায়নে তেহরান প্রদেশে ৮০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

হিজাব ও পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে এর আগেও ইরানের একাধিক শিল্পী শাস্তির মুখে পড়েছেন। ২০২৩ সালে সংগীতশিল্পী মেহদি ইয়াররাহিকে গ্রেপ্তার করা হয়। একইভাবে ২০২৪ সালে হিজাব ছাড়া গান পরিবেশনের ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার হন সংগীতশিল্পী জারা ইসমাইলি। ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে তিনি ফ্রান্সে অবস্থান করছেন।

পারাস্তু আহমাদির এই শাস্তির ঘটনা ইরানে নারীদের পোশাকবিধি এবং সাংস্কৃতিক স্বাধীনতা নিয়ে চলমান বিতর্ককে আবারও সামনে নিয়ে এসেছে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৪ নভেম্বর, ২০২৬, ০১:৫০ পিএম

হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি শিল্পী পারাস্তু আহমাদিকে ৭৪ বার বেত্রাঘাত

বিনোদন
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।