নন্দিত টিভি
ই-পেপার
২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
নজরুল বিশ্ববিদ্যালয়ে 'বাঙালির চিন্তামূলক রচনা সংগ্রহ' কর্নার উদ্বোধন

নজরুল বিশ্ববিদ্যালয়ে 'বাঙালির চিন্তামূলক
রচনা সংগ্রহ' কর্নার উদ্বোধন
ইসতিয়াক আহমেদ:
২৪ নভেম্বর ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের যৌবনের গান সেমিনার-লাইব্রেরিতে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত ২০৯ খন্ডের ‘বাঙালির চিন্তামূলক রচনা সংগ্রহ’ কর্নার- এর উদ্বোধন করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।সোমবার (২৩ নভেম্বর) নতুন কলা ভবনের একই বিভাগে এই কর্ণারের উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে থাকায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন অনলাইনে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

শুভেচ্ছা বক্তব্যে উপাচার্য বলেন, ‘আমাদের মাতৃভাষা এবং প্রাণের ভাষা বাংলা, তাই বাংলাকে অধিক গুরুত্ব দিতে হবে। বাংলা বিভাগের সেমিনার লাইব্রেরীকে আরও সমৃদ্ধ করা হবে এবং আন্তর্জাতিক মানের সেমিনার লাইব্রেরী হিসেবে গড়ে তোলা হবে।’উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান নজরুল গবেষক অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), একই বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুব হোসেন, অধ্যাপক ড. মার্জিয়া আক্তার, অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস, সহযোগী অধ্যাপক ড. কল্পনা হেনা রুমি, সহকারী অধ্যাপক তানিয়া আক্তার, প্রভাষক জুয়েনা জাহান এ্যানি, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের যৌবনের গান সেমিনার লাইব্রেরীতে গত দুই বছরে ৫৫০টি গ্রন্থ এবং শীঘ্রই আরও ২০০ বই যুক্ত হবে বলে বিভাগীয় প্রধান জানান। অনুষ্ঠানে জাতীয় গ্রন্থ কেন্দ্র থেকে ৩০ হাজার টাকার বই বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স) নিকট হস্তান্তর করা হয়।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৭ নভেম্বর, ২০২৬, ১১:১৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৩৪ এএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে 'বাঙালির চিন্তামূলক রচনা সংগ্রহ' কর্নার উদ্বোধন

ক্যাম্পাস
ইসতিয়াক আহমেদ

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।