নন্দিত টিভি
ই-পেপার
২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
বেরোবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

বেরোবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও
ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন
তজিবুর রহমান:
২৪ নভেম্বর ২০২৬

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম হিসেবে খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে নিয়মিত আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় বেরোবি শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করেছে।

তিনি শিক্ষার্থীদের বৈষম্যহীন ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মেগা প্রকল্পের আওতায় ইনডোর স্টেডিয়াম নির্মাণের কাজ দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্ট-২০২৬-এর আহ্বায়ক ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. ইসমাইল হোসেন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান।

শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে এবারের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ছেলেদের ২০টি এবং মেয়েদের ১২টি দল অংশ নিচ্ছে। জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জিডিএস) ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে প্রতিযোগিতার খেলা শুরু হয়।আয়োজকরা জানান, ব্যাডমিন্টন প্রতিযোগিতা শেষ হওয়ার পর আগামী ২৯ নভেম্বর থেকে ভলিবল প্রতিযোগিতা শুরু হবে।উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৬, ১০:৪০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৩৩ এএম

বেরোবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

ক্যাম্পাস
তজিবুর রহমান

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।