নন্দিত টিভি
ই-পেপার
২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাস নিয়ে পাঠচক্র

নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে
‘মৃত্যুক্ষুধা’ উপন্যাস নিয়ে পাঠচক্র
ইসতিয়াক আহমেদ:
২৪ নভেম্বর ২০২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উদযাপন উপলক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাস নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের তৃতীয় তলায় বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ‘তরুণের সাধনা সম্মেলন কক্ষে’ এ পাঠচক্র অনুষ্ঠিত হয়।পাঠচক্রে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা।

তিনি বলেন, ‘সুন্দর ও ব্যতিক্রমী আয়োজন এই পাঠচক্র। সাধারণত বিভাগের বাইরে বিভিন্ন সংগঠনের পক্ষ হতে পাঠচক্রের আয়োজন করা হয়ে থাকে। কিন্তু বিভাগের পক্ষ থেকে আয়োজন সাধারণত হয় না। একসাথে যখন অনেকে বসি তখন বইটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। যেহেতু সবার দৃষ্টিভঙ্গি এক নয়, তাই বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বইটি আলোচিত হয়। পাঠচক্রের মাধ্যমে নিজেদের ভাবনার ভিন্নতা থেকে আমরা সমৃদ্ধ হতে পারি এবং আমাদের চিন্তাশক্তি বৃদ্ধি পায়। পাঠচক্রের মাধ্যমে আমরা জ্ঞানের গভীরে প্রবেশ করতে পারি। জ্ঞানার্জন করতে হলে ও নিজেকে বিকশিত করতে চাইলে আমাদের তিনটি কাজ করতে হবে এবং তা হলো আমাদেরকে পড়তে, পড়তে এবং পড়তে হবে।’

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ ও জাতীয় গ্রন্থকেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত এ পাঠচক্রে মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন নজরুল গবেষক ও বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)।এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মার্জিয়া আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।পাঠচক্রে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৬, ১০:৪০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৩২ এএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাস নিয়ে পাঠচক্র

ক্যাম্পাস
ইসতিয়াক আহমেদ

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।