নন্দিত টিভি
ই-পেপার
২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ ২৪ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ
২৪ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ
মোঃ বাপ্পি হোসেন:
২৪ নভেম্বর ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় মদ, বিভিন্ন ধরনের ওষুধ ও বিড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব ভারতীয় মালামালের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ২৪ হাজার ৫২৫ টাকা।মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে চিলমারী বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী,

এসআইপি ও সিভিল সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চিলমারী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালান। এ সময় মেইন পিলার ১৫৭/২ এস থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মরারপাড়া কবরস্থান নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় এসব মালামাল পড়ে থাকতে দেখা যায়। পরে সেগুলো জব্দ করা হয়।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ২০ বোতল ভারতীয় দাদা মদ, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। এ ছাড়া রয়েছে Dexamethasone Tablets IP 0.5 mg ৭১০ পিস, যার মূল্য ২ লাখ ১৩ হাজার টাকা; Cyproheptadine Hydrochloride Tablets ৫৪০ পিস, যার মূল্য ১ লাখ ৬২ হাজার টাকা এবং নিশা বিড়ি ৩৫৫ প্যাকেট, যার আনুমানিক মূল্য ১৯ হাজার ৫২৫ টাকা।বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ করা মালামালের সর্বমোট সিজার মূল্য ৪ লাখ ২৪ হাজার ৫২৫ টাকা।

প্রাথমিকভাবে এসব মালামালের কোনো মালিক পাওয়া যায়নি। সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য আনা-নেওয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য প্রবেশ রোধে বিজিবির এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ পণ্য পরিবহন বন্ধে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৬, ১০:৫৬ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৩০ এএম

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ ২৪ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ

দেশ ও জনপদ
মোঃ বাপ্পি হোসেন

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।