চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম পাঁচ মাসে দেশে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ১২ দশমিক ৫ শতাংশ। ১ জুলাই থেকে ২২ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৩ দশমিক ৮২২ বিলিয়ন মার্কিন ডলার।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১২ দশমিক ২৮৪ বিলিয়ন ডলার। সেই হিসাবে চলতি অর্থবছরে একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে।
এদিকে চলতি নভেম্বর মাসেও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা গেছে। ১ থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে এসেছে ২ দশমিক ৩৫৭ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ১৩৫ বিলিয়ন ডলার।অর্থাৎ, নভেম্বরের প্রথম ২২ দিনে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১০ দশমিক ৪ শতাংশ।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, অর্থবছরের প্রথম পাঁচ মাসের পাশাপাশি নভেম্বরের প্রথম তিন সপ্তাহেও প্রবাসী আয় বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।