নন্দিত টিভি
ই-পেপার
২৩ নভেম্বর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
বৃষ্টি থামার পর অবশেষে টস, চার পেসার নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

বৃষ্টি থামার পর অবশেষে টস,
চার পেসার নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
অনলাইন ডেস্ক:
২৩ নভেম্বর ২০২৬

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্টের খেলা। সেঞ্চুরিয়নে টানা বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হয়নি। তিন ঘণ্টারও বেশি সময় পর বৃষ্টি থামলে মাঠে গড়ায় ম্যাচ। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। ফলে আগে ব্যাটিং করবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ।

এই ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। চোটের কারণে মুশফিকুর রহিম ও হাসান মাহমুদ ছিটকে যাওয়ায় তাদের জায়গায় দলে সুযোগ পেয়েছেন জাকের আলী অনিক ও খালেদ আহমেদ। এ ছাড়া মেহেদী হাসান মিরাজের পরিবর্তে একাদশে এসেছেন শরীফুল ইসলাম।

চার পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। একাদশে রাখা হয়নি কোনো বিশেষজ্ঞ স্পিনারকে। পেস আক্রমণে রয়েছেন খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম।

বাংলাদেশের জন্য এই টেস্টটি সিরিজ বাঁচানোর লড়াই। প্রথম টেস্টে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হেরেছিল দলটি। তাই সিরিজে টিকে থাকতে দ্বিতীয় টেস্টে জয়ের বিকল্প নেই শান্তদের সামনে।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, মাহফিজুল ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম।

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), মার্কুস অ্যাকারম্যান, জুবাইর হামজা, টনি ডি জর্জি, ম্যাথু ব্রিটস্কি, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), মার্কো ইয়ানসেন, ইউয়ান মুল্ডার, সাইমন হারমার, কাগিসো রাবাদা ও আনরিখ নরকিয়া।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ০৬:২১ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ০৫:৪৭ পিএম

বৃষ্টি থামার পর অবশেষে টস, চার পেসার নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

খেলাধুলা / ক্রিকেট
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।