নন্দিত টিভি
ই-পেপার
২৩ নভেম্বর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
দুবাইয়ে স্বর্ণের দামে বড় পতন, কেনাকাটায় ক্রেতাদের উপচেপড়া ভিড়

দুবাইয়ে স্বর্ণের দামে বড় পতন,
কেনাকাটায় ক্রেতাদের উপচেপড়া ভিড়
অনলাইন ডেস্ক:
২৩ নভেম্বর ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণের দাম কমতেই কেনাকাটায় হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতারা। বিশেষ করে দুবাইয়ের স্বর্ণের বাজারে গত কয়েক দিনের তুলনায় ক্রেতাদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিয়ে ও পারিবারিক অনুষ্ঠানের জন্য গয়না কেনার পাশাপাশি ভবিষ্যতের সঞ্চয় হিসেবে স্বর্ণের বার কিনছেন অনেকেই।

রোববার (২২ নভেম্বর) আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম এমিরেটস২৪/৭-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সর্বনিম্ন পর্যায়ে নেমেছে স্বর্ণের দাম। গত দুই সপ্তাহে প্রতি গ্রাম স্বর্ণের দাম সর্বোচ্চ ৬৪ দিরহাম পর্যন্ত কমেছে। বাংলাদেশি মুদ্রায় হিসাব করলে প্রতি ভরায় দাম কমেছে প্রায় ৭ হাজার টাকা।

দাম কমার খবর ছড়িয়ে পড়ার পর গত শুক্রবার থেকেই দুবাইয়ের স্বর্ণের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করে। সপ্তাহান্তে সেই ভিড় আরও বেড়ে যায়। দোকানগুলোর আশপাশের পার্কিং এলাকায় তৈরি হয় গাড়ির দীর্ঘ সারি। জায়গা না পেয়ে অনেক ক্রেতাকে দূরে গাড়ি রেখে হেঁটে দোকানে যেতে হয়েছে। এমনকি স্বর্ণ কেনার জন্য নগদ টাকা তুলতে এটিএম বুথের সামনেও ভিড় দেখা যায়।

ব্যবসায়ীরা জানিয়েছেন, চলতি বছরের শুরু থেকে গত দুই দিনের মতো এত ক্রেতার সমাগম তারা দেখেননি। দাম কমার প্রভাবে এ সময়ে স্বর্ণ বিক্রি ২৫ শতাংশের বেশি বেড়েছে। শুধু গয়না নয়, বিনিয়োগ ও ভবিষ্যতের সঞ্চয়ের কথা বিবেচনা করে স্বর্ণের বার কেনার প্রতিও আগ্রহ দেখাচ্ছেন ক্রেতারা।ক্রেতাদের আকৃষ্ট করতে দোকানগুলোর মধ্যে শুরু হয়েছে বিশেষ ছাড় দেওয়ার প্রতিযোগিতা। কোনো কোনো প্রতিষ্ঠান গয়না তৈরির মজুরি পুরোপুরি মওকুফ করছে। আবার কিছু দোকান মজুরির ওপর দিচ্ছে বিশেষ ছাড়।স্বর্ণ ব্যবসায়ী খালেদ আল-জাশানি জানান, দাম উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ক্রেতাদের আগ্রহ অনেক বেড়েছে। অনেকেই এখন স্বর্ণের বার কিনছেন। পাশাপাশি বিয়ে ও পারিবারিক অনুষ্ঠানের জন্য গয়না কেনার প্রবণতাও বাড়ছে।

সালেম আল-শুয়াইবি জুয়েলারির ব্যবস্থাপক আলা আল-শাম্মারি বলেন, গত দুই দিনে স্বর্ণের দোকানগুলোতে রেকর্ডসংখ্যক ক্রেতার উপস্থিতি দেখা গেছে। সামনে বিয়ে ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থাকায় অনেকেই কম দামে গয়না কেনার সুযোগ কাজে লাগাচ্ছেন। আগে দাম বেশি থাকায় যারা কেনাকাটা পিছিয়ে দিয়েছিলেন, তারাও এখন দোকানে ভিড় করছেন।তিনি জানান, শুক্রবার সন্ধ্যা থেকে কেনাকাটার চাপ বাড়তে শুরু করে। সপ্তাহান্তে তা আরও তীব্র হয়।অন্য ব্যবসায়ী জর্জ আদেলের মতে, স্বর্ণের দাম কমায় পারিবারিক অনুষ্ঠানকে কেন্দ্র করে গয়না কেনার আগ্রহ বেড়েছে। একই সঙ্গে ক্রেতাদের আকৃষ্ট করতে দোকানগুলোর মধ্যে ছাড় দেওয়ার প্রতিযোগিতাও জোরদার হয়েছে।সব মিলিয়ে স্বর্ণের দামে সাম্প্রতিক পতন দুবাইয়ের বাজারে কেনাকাটার নতুন জোয়ার তৈরি করেছে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ০৬:১৯ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ০৫:৩১ পিএম

দুবাইয়ে স্বর্ণের দামে বড় পতন, কেনাকাটায় ক্রেতাদের উপচেপড়া ভিড়

আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।