নন্দিত টিভি
ই-পেপার
২৩ নভেম্বর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
ফ্যাসিবাদবিরোধী দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম

ফ্যাসিবাদবিরোধী দলগুলোর পাশে থাকবে এনসিপি
নাহিদ ইসলাম
অনলাইন ডেস্ক:
২৩ নভেম্বর ২০২৬

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজনৈতিক দলগুলোর পাশে থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে ভারতের আধিপত্যবাদ মোকাবিলায় জুলাইয়ের সব পক্ষকে নিয়ে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম।

বৈঠকে আলোচনার বিষয় তুলে ধরে তিনি জানান, গঙ্গা চুক্তি নতুন করে সম্পাদনের ক্ষেত্রে ভারতের কাছে বাংলাদেশের স্বার্থের বিষয়ে কঠোর অবস্থান তুলে ধরতে হবে। বিশেষ করে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তারা।

নাহিদ ইসলাম বলেন, ভারতের আধিপত্যবাদ মোকাবিলায় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকরের দাবি জানিয়েছে এনসিপি। পাশাপাশি ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তার বিষয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।সংবিধান সংশোধনসংক্রান্ত একদলীয় কমিটি জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। এ কারণে ওই কমিটি বাতিলের সুপারিশ করেছেন বলেও জানান তিনি।

ভারতের ভূমিকা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, তাদের বর্তমান লড়াই আওয়ামী লীগের সঙ্গে নয়; বরং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, ভারত বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। সীমান্তের কাছে হিন্দুত্ববাদী একটি সংগঠনের বাংলাদেশবিরোধী সমাবেশে পলাতক আওয়ামী লীগের কয়েকজন নেতার অংশগ্রহণের বিষয়টিও উল্লেখ করেন তিনি।

সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গেও বক্তব্য দেন এনসিপি আহ্বায়ক। তাঁর দাবি, আওয়ামী লীগ সরকারের সময় সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি।সরকারের পক্ষ থেকে রাজনৈতিক ঐক্যের আহ্বান জানানো হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, শুধু আলোচনার জন্য আলোচনা নয়, উদ্যোগগুলোকে কার্যকর ফলাফলে পৌঁছাতে হবে। কেবল ডিসেম্বরকে কেন্দ্র করে নয়, জুলাই আন্দোলনের সব শক্তিকে সঙ্গে নিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ০৫:৫১ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ০৫:২৮ পিএম

ফ্যাসিবাদবিরোধী দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম

রাজনীতি
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।