নন্দিত টিভি
ই-পেপার
২৩ নভেম্বর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
ইবির অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে প্রতিবন্ধকতা ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ইবির অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে প্রতিবন্ধকতা
ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
এ এইচ এম মুজাহিদ:
২৩ নভেম্বর ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৮তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ‘অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে প্রতিবন্ধকতা ও উত্তরণে করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ৪১১ নং কক্ষে জামায়তপন্থী শিক্ষকদের সংগঠন গ্রীণ ফোরাম এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে গ্রীণ ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ও সেক্রেটারি অধ্যাপক ড. ওবায়দুল হকের পরিচালনায়

উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা ড. মামুন আল-রশিদ, ইউট্যাবের সভাপতি ড. মুহাম্মাদ সেলিম, কলা অনুষদের ডিন ড. আব্দুল্লাহ, থিওলজি এণ্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডীন ড. সিকান্দার আলী, আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ড. সাইফুল ইসলাম সিদ্দিকী, ড. এবিএম ফারুক ও ড. নাসির উদ্দিন মিঝি, অর্থনীতি বিভাগের ড. জাহাঙ্গীর আলম, ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. রুহুল আমিন, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের, ড. কামরুল হাসান। এসময় শাখা ছাত্রশিবির সভাপতি ইউসুফ আলী ও সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি-সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

‘ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ: অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে প্রতিবন্ধকতা ও উত্তরণে করণীয়’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান।বক্তারা ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সামগ্রিক প্রেক্ষাপট, এর পেছনের লক্ষ্য ও উদ্দেশ্য, প্রতিষ্ঠাকালীন স্বপ্ন এবং দীর্ঘ পথপরিক্রমায় বিশ্ববিদ্যালয়ের অর্জন ও সীমাবদ্ধতার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, যে আদর্শ ও উদ্দেশ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, সময়ের পরিক্রমায় বিশ্ববিদ্যালয়টি সেই লক্ষ্য থেকে কতটা এগিয়েছে, তা পর্যালোচনা করা প্রয়োজন। একইসঙ্গে বর্তমান বিচ্যুতির কারণ চিহ্নিত করে তা থেকে উত্তরণের পথ বের করতে হবে। তাদেরর মতে, প্রতিষ্ঠার মূল লক্ষ্য ও স্বকীয়তা ফিরিয়ে আনতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

কলা অনুষদের ডিন ড. আব্দুল্লাহ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়টি সেই লক্ষ্য থেকে অনেকটাই বিচ্যুত হয়েছে। জিয়াউর রহমানের উত্তরসূরি জনাব তারেক রহমান বর্তমানে প্রধানমন্ত্রী। তাই বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মাধ্যমে জাতীয় সংসদে ইসলামী বিশ্ববিদ্যালয়কে তার স্বকীয়তায় ফিরিয়ে আনার প্রস্তাব উত্থাপন করা যেতে পারে। আমার বিশ্বাস, এ উদ্যোগ বাস্তবায়নে বর্তমান সরকার ইতিবাচক ভূমিকা রাখবে।

ইউট্যাবের সভাপতি ড. মুহাম্মাদ সেলিম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন।কিন্তু তিনি এর পূর্ণতা দিয়ে যেতে পারেননি। আমরা এখানে যারা আছি তারা যদি যার যার অবস্থান থেকে সেই লক্ষ্য কাজ করি তাহলে উনার লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে। আমি এ বিশ্ববিদ্যালয়েন থিওলজি অনুষদ নিয়ে গর্ববোধ করি। কোরআন-হাদিস নিয়ে গবেষণা, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনের ক্ষেত্রে দেশের অন্য যেকোনো প্রতিষ্ঠানের তুলনায় এ অনুষদের অবদান উল্লেখযোগ্য। এটিকে আরও সমৃদ্ধ করতে মেধাবী শিক্ষার্থী তৈরি, শিক্ষকদের গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং সমসাময়িক প্রয়োজনের আলোকে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গভীর গবেষণার ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন। এর মাধ্যমে দেশের মুসলমানদের সঠিক দিকনির্দেশনা দেওয়া যাবে।

গ্রীণ ফোরামের সভাপতি ড. মোস্তাফিজুর রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, সেটিকে পূর্ণাঙ্গ রূপ দিতে পারেননি। তাঁর সুযোগ্য সন্তানের হাত ধরে বিশ্ববিদ্যালয়ের সেই অপূর্ণতা পূরণে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মৌলিকত্ব ফিরিয়ে এনে মালয়েশিয়া ও পাকিস্তানের ইসলামি বিশ্ববিদ্যালয়ের আদলে গড়ে তুলতে প্রশাসনকেও কার্যকর উদ্যোগ নিতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কথা, লেখনী ও সহযোগিতার মাধ্যমে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। তাহলেই ইসলামী বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ ইসলামী পরিবেশে গড়ে তোলা সম্ভব হবে, ইনশাআল্লাহ।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ০৫:৪০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ০৫:০০ পিএম

ইবির অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে প্রতিবন্ধকতা ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ক্যাম্পাস
এ এইচ এম মুজাহিদ

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।