নন্দিত টিভি
ই-পেপার
২৩ নভেম্বর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
ভারতের গুরুত্বপূর্ণ শহরে বোমা আতঙ্ক, বাড়ানো হলো নিরাপত্তা

ভারতের গুরুত্বপূর্ণ শহরে বোমা
আতঙ্ক, বাড়ানো হলো নিরাপত্তা
অনলাইন ডেস্ক:
২৩ নভেম্বর ২০২৬

ভারতের হায়দরাবাদ শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল পাঠানো হয়েছে। এ ঘটনায় শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। সম্ভাব্য হামলার আশঙ্কায় সন্দেহজনক স্থানগুলোতে তল্লাশি চালানোর পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশি টহল।সোমবার (২৩ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ নভেম্বর নগর পুলিশের সরকারি ইমেইল ঠিকানায় হুমকিসংবলিত বার্তাটি পাঠানো হয়। এতে মুম্বাইয়ে ২০০৮ সালের ২৬ নভেম্বরের মতো হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে কাচিগুদা রেলওয়ে স্টেশন এবং এর কাছাকাছি একটি হোটেলের নাম।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে ইমেইলটিকে ভুয়া বা আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে পাঠানো হুমকি বলে মনে হচ্ছে। তবে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করা এবং সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইমেইলটি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার পক্ষ থেকে পাঠানো হয়েছে বলে দাবি করা হয়েছে। এতে জম্মু ও কাশ্মীরে লস্কর কমান্ডার লতিফ ভাটের সাম্প্রতিক এক এনকাউন্টারে নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে বোমা হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে এ দাবির সত্যতা নিশ্চিত করেনি পুলিশ। বরং প্রাথমিকভাবে হুমকিটিকে ভুয়া বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

হায়দরাবাদ সিটি পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হুমকির খবর পাওয়ার পরপরই সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নাশকতাবিরোধী তল্লাশি চালানো হয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ এলাকায় দৃশ্যমান পুলিশি উপস্থিতি ও টহল বাড়ানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, শহরের নির্দিষ্ট কিছু স্থানে সম্ভাব্য বোমা হামলার বিষয়ে ভীতিপ্রদর্শক ইমেইল পাওয়ার পরপরই পুলিশ সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।এদিকে সাধারণ নাগরিকদের আতঙ্কিত না হওয়ার পাশাপাশি কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। হুমকিসংবলিত ইমেইলটির পেছনে কারা জড়িত, তা শনাক্ত করতে সাইবার ক্রাইম পুলিশ কাজ করছে। সংশ্লিষ্ট অপরাধীদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ০৪:৪১ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ০২:২০ পিএম

ভারতের গুরুত্বপূর্ণ শহরে বোমা আতঙ্ক, বাড়ানো হলো নিরাপত্তা

আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।