নন্দিত টিভি
ই-পেপার
২৩ নভেম্বর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
আড়াই ঘণ্টা গান গেয়ে মঞ্চ মাতালেন রুনা লায়লা, মুগ্ধ তারিক আনাম

আড়াই ঘণ্টা গান গেয়ে মঞ্চ মাতালেন
রুনা লায়লা, মুগ্ধ তারিক আনাম
অনলাইন ডেস্ক:
২৩ নভেম্বর ২০২৬

ছয় দশকের সংগীতজীবন। অথচ কণ্ঠের মাধুর্য কিংবা মঞ্চে প্রাণবন্ত উপস্থিতি—কোনোটিতেই যেন ভাটা পড়েনি উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার। প্রিয় এই শিল্পীর সঙ্গে একই মঞ্চে সময় কাটানোর সুযোগ পেয়ে স্মরণীয় এক সন্ধ্যার অভিজ্ঞতা অর্জন করেছেন অভিনেতা তারিক আনাম খান।

গত শুক্রবারের সেই আয়োজনের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন তারিক আনাম। রুনা লায়লার গান ও জীবনের গল্প শোনার পাশাপাশি তাঁর রসবোধ এবং উপস্থিত বুদ্ধিতেও মুগ্ধ হয়েছেন এই অভিনেতা। এমনকি মঞ্চে কিংবদন্তি এই শিল্পীর কাছ থেকে নাচও শিখেছেন তিনি।

সোমবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে তারিক আনাম জানান, রুনা লায়লার সঙ্গে একই মঞ্চে দাঁড়ানো, কথা বলা এবং তাঁকে প্রশ্ন করার সুযোগ পাবেন—এমনটা কখনো ভাবেননি। উপমহাদেশজুড়ে অসংখ্য মানুষের মতো তিনিও রুনা লায়লার গানের ভক্ত। তবে গানের পাশাপাশি শিল্পীর রসবোধের প্রতিও তাঁর বিশেষ দুর্বলতা রয়েছে।

অনুষ্ঠানের আগে রুনা লায়লাকে নিজের এই প্রত্যাশার কথা জানিয়েছিলেন তারিক আনাম। বলেছিলেন, মঞ্চে তাঁর মজার কথাও শুনতে চান। পরে সেই সন্ধ্যায় গান ও জীবনের নানা গল্পের পাশাপাশি রুনা লায়লার হাস্যরসও উপভোগ করেন তিনি।

রুনা লায়লার পরিবেশনার প্রশংসা করে তারিক আনাম লেখেন, প্রায় আড়াই ঘণ্টা একাই গান গেয়ে দর্শকদের মাতিয়ে রেখেছেন এই শিল্পী। ছয় দশক ধরে গান গেয়েও তাঁর পরিবেশনায় ক্লান্তির ছাপ নেই। গানে যেমন তিনি অনবদ্য, তেমনি তাঁর রসবোধও অসাধারণ।প্রিয় শিল্পীর দীর্ঘ সংগীতযাত্রার এমন একটি আয়োজনের অংশ হতে পেরে নিজের গর্বের কথাও জানিয়েছেন তারিক আনাম। পোস্টের শেষাংশে রুনা লায়লাকে শ্রদ্ধা জানিয়ে তাঁর আরও ছয় দশক এমন প্রাণবন্তভাবে কাটানোর প্রত্যাশা প্রকাশ করেন অভিনেতা।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ০৪:৪১ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ০১:৫৭ পিএম

আড়াই ঘণ্টা গান গেয়ে মঞ্চ মাতালেন রুনা লায়লা, মুগ্ধ তারিক আনাম

বিনোদন
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।